মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক স্থাপন এবং এর প্রতিবাদ করায় ওই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক সাবেক জামায়াত নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মোবারক হোসেন শ্যামল শ্রীপুর পৌরসভা জামায়াতের সাবেক সভাপতি এবং আগামী পৌর নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের স্বঘোষিত কাউন্সিলর প্রার্থী।
সোমবার (১ জুন) দুপুরে শ্রীপুরে আয়োজিত এক আবেগঘন সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর অভিযোগ এনে নিজের ও পরিবারের নিরাপত্তা দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মোস্তফা মৃধা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোস্তফা মৃধা অভিযোগ করেন, অভিযুক্ত মোবারক হোসেন শ্যামল দীর্ঘদিন ধরে তার স্ত্রীর সঙ্গে অনৈতিক পরকীয়া সম্পর্ক বজায় রেখে আসছিলেন। এর ফলে তাদের সুখী দাম্পত্য জীবনে চরম কলহ সৃষ্টি হয় এবং একপর্যায়ে সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়।
তিনি আরও জানান, এই অনৈতিক সম্পর্কের বিষয়ে একাধিকবার প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন শ্যামল। এরই জেরে গত ২৫ মে রাত সাড়ে ৯টার দিকে মোস্তফা মৃধার ওপর পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী হামলা চালায়। হত্যার উদ্দেশ্যেই ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও বুকে উপুড়্যপুরি আঘাত করা হয়। রক্তাত্ব অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, হাসপাতালের বিছানা থেকে কোনোমতে প্রাণে বেঁচে ফিরলেও এখনো কাটেনি শঙ্কা। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর থেকেই অভিযুক্ত মোবারক হোসেন শ্যামল ও তার সহযোগীরা মামলা না করার জন্য এবং ঘটনা চেপে যেতে মোস্তফা মৃধাকে ক্রমাগত প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন। বর্তমানে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
ব্যবসায়ী মোস্তফা মৃধা তার ওপর হওয়া নৃশংস হামলার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত সাবেক জামায়াত নেতার দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।