মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

গাজীপুর চান্দনা চৌরাস্তা সবুজ শ্যামল ও মনোরম শিক্ষনীয় পরিবেশে দুই যুগের ঐতিহ্যে ঘেরা নিজস্ব জায়গায়,মাহবুব আদর্শ বিদ্যাপীঠ এর , বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ২৯ জানুয়ারি, ২০২৬ ইং রোজ বৃহস্পতিবার সকাল ৯,টা থেকে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে দিনব্যাপী এই আয়োজনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ক্রীড়া প্রতিযোগিতায় রয়েছে শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি ও বিভিন্ন ধরনের খেলাধুলা,যেমন বাচ্চাদের আলো কুড়ানো,গুপ্তধন উদ্ধার করা, হাড়িভাঙ্গা, সহ আরো অনেক রকমের খেলাদুলা পরিচালনা করা হয়, মাহাবুব আদর্শ বিদ্যাপীঠ অত্র এলাকার মধ্যে একটি অন্যতম বিদ্যাপীঠ, এই স্কুলের পরিবেশও অনেক সুন্দর লেখাপড়ার গুণগত মান অনেক ভালো, এবং সব দিগ দিয়েই অত্র এলাকার মধ্যে জনপ্রিয়তার শীর্ষে এই মাহবুব আদর্শ বিদ্যাপীঠ, মাহবুব আদর্শ বিদ্যাপীঠ এর প্রতিষ্ঠাতা পরিচালক, হাজী মোঃ মাসুদুর রহমান, তিনি অত্যান্ত ভালো মনের মানুষ, হাস্যোজ্জ্বল বিনয়ী ও সদালাপী, গত দুই যুগ ধরে এই মাহবুব আদর্শ বিদ্যাপীঠ দক্ষ শিক্ষক-শিক্ষিকা ধারা সু নামের সহিত পরিচালনা করে আসছেন, প্রতি বছরেই লেখাপড়ায় উত্তীর্ণ হয়ে অন্যান্য স্কুলের চেয়ে বেশি পুরস্কার লাভ করেন এবং খেলাপড়ার পাশাপাশি, প্রতি বছরে পিকনিক খেলাধুলা ও ইসলামিক সংগীত পরিবেশন ও করা হয়, এতে ছাত্র-ছাত্রীদের মধ্যে লেখাপড়ার প্রতি মনোযোগ আরো বাড়িয়ে দেন।একটি অন্যরকম আনন্দ উৎসব বিরাজ করেন ,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ হালিম মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, গাজীপুর মহানগর। প্রধান অতিথি বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে এই মাহবুব আদর্শ বিদ্যাপীঠ অত্যান্ত সুন্দর সবুজ শ্যামল পরিবেশে পরিচালনা করে আসছে,এই বিদ্যাপীঠ এর লেখাপড়ার গুণগত মান ও পরিবেশ, দেখে সত্যিই আমরা মুগ্ধ হই,এই স্কুলের লেখাপড়ার গুণগত মান দেখে ও বিভিন্ন ধরনের সামাজিক পরিসরে অনুষ্ঠান পরিচালনা করার জন্য, আগামীতে এই স্কুলের পিকনিক খেলাধুলা আরো বড় করে করার জন্য শিক্ষার্থীদের মধ্যে আশ্বাস দেন, উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব মোঃ শওকত হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক, বাসন মেট্রো থানা বিএনপি, গাজীপুর মহানগর, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, জনাব, হাজী মোঃ শহিদুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক ১৭ নং ওয়ার্ড, গাজীপুর মহানগর, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রাতা, সাধারণ সম্পাদক বাইতুল শরফ কেন্দ্রীয় জামে মসজিদ, ও কাউন্সিলর পদপ্রার্থী,১৭ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আতাউর রহমান আতা, আহ্বায়ক কৃষক দল, বিএনপি গাজীপুর মহানগর,পতাকা উত্তোলন করেন, জনাব হাজী মোঃ মাসুদুর রহমান, প্রতিষ্ঠাতা পরিচালক, মাহবুব আদর্শ বিদ্যাপীঠ, চান্দনা চৌরাস্তা, গাজীপুর মহানগর, তিনি অত্যন্ত মানবিক,ও শিক্ষানুরাগী সারাদিন শিক্ষার্থীদের সাথে খেলাধুলায় ব্যাস্ত থেকে শিক্ষার্থীদের মনে উৎসাহ জোগান, আগামীতে আরো বড় সরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পালন করবেন বলে আশা প্রকাশ করেন, তিনি খেলাধুলা শেষে সকল বিজয়ী ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।