মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব (গভঃ রেজিঃ নং- ৯৮৭৩৬/১২) সিলেট বিভাগীয় পিকনিক অনুষ্ঠিত হয়েছে।
(৩০ জানুয়ারী ২০২৬) শুক্রবার লাউয়াছড়া জাতীয় উদ্যানে পিকনিক অনুষ্ঠিত হয়।
পিকনিকে উপস্থিত ছিলেন – বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগীয় সভাপতি ও মৌলভীবাজার জেলা শাখা সভাপতি সাংবাদিক মো: রুমান আহমদ, সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা সভাপতি সাংবাদিক আব্দুল কাদির কাজল, সিলেট বিভাগীয় যুগ্ম সম্পাদক ও হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল হান্নান। সিলেট বিভাগীয় দপ্তর সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুস সালামসহ বিভাগের ৪টি জেলা ও উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারে অবস্থিত ইনসানিয়া হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর আব্দুর নূর, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা ড.এড. আবু তাহের, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা সাংবাদিক মো: তাজুদুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা সুহেল আহমদ রাজু, ভিডিও কলে অংশ গ্রহণ করেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা ইফতেকার হোসেন ও জেলা শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মামুন আহমদ মুন্না।
বিভাগীয় বনভোজনে অংশগ্রহণ করেন শতাধিক সাংবাদিক নেতৃবৃন্দরা। খেলাধুলা ও গানের প্রতিযোগিতা অংশগ্রহণ করে আকর্ষণীয় পুরস্কার সহ বনভোজন অংশগ্রহণে সকল সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।