1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা

শিক্ষার মান উন্নয়নে ঝিনাইদহ জেলা প্রশাসনের মতবিনিময় সভা

সৌভিক পোদ্দার
  • Update Time : Monday, January 26, 2026,
  • 53 Time View

ঝিনাইদহ জেলার শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে শিক্ষা সংশ্লিষ্ট সকলকে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জনাব মো. আব্দুল্লাহ আল মাসউদ, এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নারায়ন চন্দ্র পাল সহ শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

জেলা প্রশাসক সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজসহ সকল পর্যায়ের অংশগ্রহণকারী সম্মানিত শিক্ষকবৃন্দ ও কর্মকর্তাদের কাছে কিভাবে ঝিনাইদহের শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করা যায় তার বিভিন্ন ধারণা ও ভবিষ্যৎ করণীয় জানতে চান।

উপস্থিত সকলে তাদের বিভিন্ন ভাবনা তুলে ধরেন। যার মধ্যে শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় পরিচালনা, ছাত্র-ছাত্রীর উপস্থিতি বৃদ্ধি, বিদ্যালয় পরিবেশ সুন্দর রাখা ও শিক্ষার মূল্যবোধ নিশ্চিত করা, ঝড়ে পড়া শিক্ষার্থী হ্রাস, জবাবদিহিতা ও মনিটরিং নিশ্চিতকরণ, অভিভাবক সমাবেশ প্রভৃতি বিষয় উঠে আসে।

জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ বলেন, স্কুলের আঙ্গিনা পরিষ্কার রাখা, ছোট ছোট ভেষজ ও ফলজ বৃক্ষরোপন, গণিত ও বিজ্ঞানের অলিম্পিয়াড, ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিতকরণ, ক্রীড়া প্রতিযোগিতা বৃদ্ধি, বাল্য বিবাহ ও আত্মহত্যা প্রবণতা হ্রাসের উদ্যোগ গ্রহণ ও গণভোট সম্পর্কে প্রচারণার ব্যাপারে গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ