1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

শ্রীপুরে দীর্ঘদিনের চলাচলের রাস্তা কেটে সংকুচিত করার অভিযোগ ভুক্তভোগী পরিবার চরম দুর্ভোগে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

স্টাফ রিপোর্টার
  • Update Time : Thursday, January 22, 2026,
  • 60 Time View

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাটাপুল সংলগ্ন এলাকায় একটি অসহায় পরিবারের ৩০–৩৫ বছরের পুরনো পায়ে হাঁটার চলাচলের রাস্তা কেটে আইল সংকুচিত করে অনুপযোগী করে ফেলার অভিযোগ উঠেছে। এতে করে পরিবারটি স্বাভাবিক চলাচলসহ নিত্যদিনের কাজে চরম ভোগান্তির শিকার হচ্ছে বলে জানা গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত এই পথটি সম্প্রতি পরিকল্পিতভাবে কেটে ছোট করা হয়েছে, যার ফলে নারী, শিশু ও বয়স্কদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয়দের মতে, এটি শুধু একটি পরিবারের নয়, বরং মানবিক ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী একটি কাজ।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, এমন একটি সময়ে এ ধরনের কাজ করা হয়েছে যখন গাজীপুর–৩ আসনের একজন রাজনৈতিক নেতা ব্যক্তিগত অর্থায়নে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক সম্প্রীতি ও ঐক্যের কথা বলছেন। সেই প্রেক্ষাপটে এই ঘটনাকে অনেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা বলেও মন্তব্য করেছেন।

ঘটনাটি নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সচেতন নাগরিকরা দাবি করছেন, ২৪ ঘণ্টার মধ্যে সমস্যার সুষ্ঠু সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তারা এ বিষয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য শ্রীপুর পৌর প্রশাসক, মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ব্যারিস্টার সজিব আহম্মেদ–সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় সহযোগিতা কামনা করেছেন স্থানীয় সচেতন মহল, সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসনের দ্রুত পদক্ষেপে ভুক্তভোগী পরিবারটি তাদের ন্যায্য চলাচলের অধিকার ফিরে পাবে এবং এলাকায় শান্তি ও সামাজিক বন্ধন অটুট থাকবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ