1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু উন্মুক্ত কোনাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

সরওয়ার কামাল কক্সবাজার
  • Update Time : Wednesday, September 2, 2026,
  • 26 Time View
পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১
সরওয়ার কামাল কক্সবাজার-২রা সেপ্টেম্বর
পেকুয়ায় বিক্রির উদ্দেশে মাছে ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক প্রয়োগের অপরাধে মো. কায়ছার (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।
আটককৃত কায়ছার পেকুয়া পৌরসভার সদর বাইম্যাখালী এলাকার কালু মিয়ার ছেলে।
১ সেপ্টেম্বর বিকালে পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
​স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক মিশিয়ে মাছ বিক্রি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পেকুয়া বাজারে যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় মোঃ কাইছারকে হাতেনাতে আটক করা হয়। উক্ত অভিযানে যৌথভাবে নেতৃত্ব দেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুল ইসলাম।
​পেকুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বুলবুল আহম্মেদ জানান, মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে মাছ বিক্রি করা মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ আইন, ২০২০-এর ৩০ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনা করে অপরাধীর বিরুদ্ধে উক্ত আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হবে।
পেকুয়া থানার (ওসি) মো. মেহদী হাসান জানান, আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ