1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু উন্মুক্ত কোনাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন ।

মোহাম্মদ শামসুল হক
  • Update Time : Wednesday, September 2, 2026,
  • 17 Time View

ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । ইসলামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান মিজানের তত্ত্বাবধানে ও নেতৃত্বে এলাকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয় । মাদক নির্মূল ও আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বিভিন্ন সময় সাড়াশি অভিযান অভিযান পরিচালনা করে এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক কারবারিদের শাস্তি নিশ্চিত করে । মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িতদের তালিকা তৈরি করে নিয়মিত অভিযান চালানো হয় । সুনির্দিষ্ট অভিযোগে মাদক কারবারিদের মাধ্যমে তৎখানিক কারাদণ্ড দেয়া হয় । এলাকার যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান বজায় রাখার ঘোষণা দেওয়া হয় । মোঃ মিজানুর রহমান মিজান জামালপুর জেলার ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন । তিনি ইসলামপুর থানায় যোগদানের পর থেকে এলাকার আইন শৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড দমনে পুলিশি কার্যক্রম পরিচালনা করে আসছেন । অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান মিজান দায়িত্ব গ্রহনের পর থেকেই মাদক, জোয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের আস্থা অর্জনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থানা পুলিশের কার্যক্রম আরো জোরদার করা হয়েছে । পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদ মিজানুর রহমান মিজান ওসি নেতৃত্বে ইসলামপুর থানা পুলিশ নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে । মাদক ব্যবসা, জুয়া, চুরি, ছিনতাই, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে । পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও গুরুত্ব দেয়া হচ্ছে । এর আগে তিনি বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন । কর্মদক্ষতা, পেশা দায়িত্ব ও নিষ্ঠার জন্য তিনি সহকর্মী ও স্থানীয় জনগণের প্রশংসা অর্জন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছেন । ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান দৈনিক আমার প্রাণের বাংলাদেশকে জানান মাদক, জোয়া ও অপরাধ মুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলাই আমার লক্ষ্য । আইন সবার জন্য সমান । কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না । সাধারণ মানুষের সহযোগিতা ও তথ্যের ভিত্তিতে অপরাধ দমনে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব। তিনি আরো বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস সুদির করতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং মানবিক পুলিশিং নিশ্চিত করা হবে । স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা মোঃ মিজানুর রহমান মিজান ওসি নেতৃত্বে ইসলামপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরোও উন্নত হবে । একই সঙ্গে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ এবং দ্রুত ও সহজ পুলিশি সেবা নিশ্চিত হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ