1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু উন্মুক্ত কোনাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মাদক কারবারিদের কোনো ছাড় নয়: মদনে এমপি বাবর

শামসুল হক চ্যাম্পিয়ন
  • Update Time : Tuesday, September 1, 2026,
  • 82 Time View

মাদক কারবারিদের কোনো ছাড় নয়: মদনে এমপি বাবর

মদন (নেত্রকোনা) প্রতিনিধি:
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর বলেছেন, মদনে কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। সমাজ ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নেত্রকোনার মদন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এমপি লুৎফুজ্জামান বাবর বলেন, “মাদক কারবারি দেখলে ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে দিবেন। সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই কঠোর হতে হবে।”

তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নষ্ট করে না; একটি পরিবার এবং পুরো সমাজকে ধ্বংস করে দেয়। মাদকের বিস্তার রোধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

উন্নয়ন প্রসঙ্গে এমপি বাবর বলেন, “সরকার মাত্র দায়িত্ব নিয়েছে। আশা করছি সারা দেশের নয়, আমার নির্বাচনী এলাকায় উন্নয়ন করতে পারবো।”

আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদিরসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এমপি বাবর। পরে আলোচনা সভা শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালিতে অংশ নেন তিনি।
মোঃ শামছুল হক
মদন,নেত্রকোনা

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ