মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

গাজীপুর শহীদ একাডেমী কর্তৃক আয়োজিত এক ঐতিহ্য বাহী পিঠা উৎসব, এই উৎসব,বাঙালি সংস্কৃতির এক অনন্য অংশ, যেখানে আমরা আমাদের ঐতিহ্য ও রীতিনীতিকে ধারন করি। গাজীপুর শহীদ একাডেমী স্কুলের এই পিঠা উৎসবে নানা রকমের পিঠা,যেমন পাটিসাপটা,পুলি পিঠা,ভাপা পিঠা,নকশি পিঠা, এবং আরও অনেক রকমের পিঠা স্কুলের শিক্ষার্থীরা, নিজের হাতে এই পিঠা গুলো তৈরি করে এনেছে যাহাতে দর্শনার্থীদের মুখে হাসি ফোটাতে পারে। গাজীপুর শহীদ একাডেমী স্কুলটি অল্প কিছু ছাত্র ছাত্রী নিয়ে ২০০৭ সাল থেকে পরিচালনা করে বর্তমানে এই স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩০০ প্লাস। প্রতি বছরেই ছাত্র ছাত্রী বৃদ্ধি হয়,এই স্কুলের লেখাপড়ার গুণগত মান অনেক ভালো। শুধু তাই নয়,লেখাপড়ার পাশাপাশি বাচ্চাদের কে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন সময়ে পিকনিক খেলা ধুলা ও সাংসৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। কিন্তু এই বছর বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে পিঠা উৎসবের আয়োজন করা হয়। এই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোঃ সাদিকুল ইসলাম, লিংকন মাষ্টার সাহেব তিনি অতান্ত ভালো মনের মানুষ, সদালাপী, হাস্যোজ্জ্বল বিনয়ী, ও শিক্ষানুরাগী, তিনি গরিব অসহায় মানুষের জন্য ঙও বিভিন্ন মসজিদ মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রদান করে থাকেন। এবং গাজীপুর শহীদ একাডেমী একাডেমী স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক, জনাব মোঃ সাদিকুল ইসলাম, লিংকন মাষ্টার সাহেব উনার স্কুলের ছাত্র-ছাত্রী
ও অভিভাবকদের কে আনন্দ দেয়ার জন্য একটু ব্যতিক্রম অনুষ্ঠান পিঠা উৎসবের আয়োজন করা হয়,এই পিঠা উৎসবটি ছিল এক অনন্য মনোরম পরিবেশ,পিঠা উৎসবের উদ্দেশ্য ছিল বাঙ্গালী সংস্কৃতি ও ঐতিহ্য কে ধারন করা, এবং শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও সমন্বয়ের চেতনা জাগ্রত করা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমন একজন জননন্দিত নেতা ও মানবতার ফেরিওয়ালা, বিএনপির আপদে বিপদে নিজের সর্বোচ্চটা দিয়ে, এবং হামলা মামলায় জ্বর জড়িত হয়ে দলের জন্য কাজ করে গেছেন,জনাব আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, রাতা, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বাসন মেট্রো থানা বিএনপি, গাজীপুর মহানগর। ও কাউন্সিলর পদপ্রার্থী,১৭ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন, প্রধান অতিথির বক্তব্যে বলেন, গাজীপুর শহীদ একাডেমী স্কুলটি অতান্ত মানসম্মত একটি স্কুল, এই স্কুলের লেখাপড়ার দিগ দিয়েও অনেক ভালো,অত্র এলাকার মাঝে জনপ্রিয় একটি স্কুল, আমার জানামতে এই স্কুলের শিক্ষার গুনগত মান অনেক ভালো, তিনি পিঠা উৎসবের প্রত্যেকটা স্টল পরিদর্শন করেন এবং পিঠার স্বাদ উপভোগ করেন, সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি ত্যাগী ও বিভিন্ন ষড়যন্ত্রে হামলা মামলার শিকার হয়ে জর্জরিত, এই ছাত্রনেতা,জনাব মোঃ লুৎফর রহমান, প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছাত্রদল,বাসন মেট্রো থানা বিএনপি, গাজীপুর মহানগর, উপস্থিত গাজীপুর শহীদ একাডেমী স্কুলের অভিভাবক বৃন্দ ও অত্র এলাকার সাধারণ জনগণ, তারাও বলেন অত্যন্ত সুন্দর একটি পরিবেশ বান্ধব স্কুলে পিঠা উৎসবটি উপভোগ করতে পেরে অনেক খুশি,প্রতি বছর এইরকম ঐতিহ্যবাহী পিঠা উৎসব করার জন্য গাজীপুর শহীদ একাডেমী স্কুলের কতৃপক্ষের কাছে আশা প্রকাশ করেন, গাজীপুর শহীদ একাডেমী স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক, জনাব মোঃ সাদিকুল ইসলাম, লিংকন মাস্টার সাহেব বলেন আগামীতে আরও ধুমধাম করে পিঠা উৎসবটি পালন করবেন বলে আশা ব্যক্ত করেন।