মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

শিশুদের উচ্ছ্বাসে বেইলী স্কুলে তিনদিন ব্যাপী নবীনবরণ, চিত্রপ্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া উৎসব উদ্বোধন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : / ১১৯ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

সকাল থেকেই বেইলী স্কুলের প্রাঙ্গণে ছিল এক ভিন্নধর্মী ব্যস্ততা ও উৎসবমুখর পরিবেশ। রঙিন ব্যানার, সজ্জিত ক্যাম্পাস, আলোকসজ্জায় মোড়া মঞ্চ আর শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে বোঝা যাচ্ছিল আজ শুধু নিয়মিত পাঠদান নয়, আজ আনন্দ, উদ্‌যাপন আর সৃজনশীলতার মিলনমেলা।

, পরিবেশনা আর শিশুদের উচ্ছ্বাসে। তিনদিন ব্যাপী আয়োজনে থাকছে নবীনবরণ, চিত্রপ্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া উৎসব।

সকাল সাড়ে ৯টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, নবীন শিক্ষার্থীদের তাদের শিক্ষা জীবনের শুরুতে স্বাগত জানাচ্ছি। এই নবীনরাই একদিন তাদের আলোতে সমাজকে আলোকিত করবে। আজ তাদের শিক্ষা জীবনের আনুষ্ঠানিক একাডেমিক যাত্রার সূচনা। শিশুদের মননশীল ও সৃজনশীল বিকাশে শিল্প সংস্কৃতির চর্চা একটি শক্ত ভিত গড়ে দেয়। যা আজকে তাদের শুরুটাই শিল্পচর্চার মাধ্যমে।

অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক। তিনি শিক্ষার্থীদের ভেতরে লুকিয়ে থাকা প্রতিভা বিকাশে বিদ্যালয়ের কার্যক্রম তুলে ধরে বলেন, পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা চেষ্টা করছি।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রভাতী শাখার আয়োজনে স্কুল প্রাঙ্গণ ভরে ওঠে ছোটদের কোলাহলে। প্রি-নার্সারি থেকে প্রি-ওয়ান শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ছিল এই পর্বের মূল অংশ। নবীন শিক্ষার্থীদের প্রদীপ জ্বালিয়ে ও ফুল দিয়ে বরণ করা হয়। শিক্ষার্থীদের বরণ করেন বিশিষ্ট চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কাসেম জামাল, প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

রঙিন পোশাকে সজ্জিত ছোট ছোট শিক্ষার্থীদের মঞ্চে ওঠা, গান ও নৃত্যের তালে তাল মেলানো এবং অভিভাবকদের উচ্ছ্বসিত করতালিতে তৈরি হয় এক আনন্দঘন দৃশ্য। অনেক অভিভাবকই স্মৃতিবন্দি করতে ক্যামেরা ও মোবাইলে ধারণ করেন এই বিশেষ মুহূর্তগুলো।

শিক্ষার্থীরা পরিবেশন করে তাদের র‌্যাম্প শো, যেখানে আধুনিক ও গ্রামীণ পোশাকে ফুটে ওঠে বাঙালির ঐতিহ্য ও সমকালীন ভাবনা। এরপর শুরু হয় দলীয় নৃত্য পরিবেশনা, যা দর্শকদের দৃষ্টি কাড়ে ।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় জাদুশিল্পী কবিরের জাদু প্রদর্শনী। একের পর এক অভিনব ও চমকপ্রদ কৌশলে বিস্মিত হয় শিশুরা। দর্শকসারিতে থাকা অভিভাবক ও শিক্ষকরা করতালিতে অভিনন্দন জানান তার পরিবেশনা।

বিদ্যালয় প্রাঙ্গনে ছিলাে শিশুদের জন্য নানা স্টল হাওয়াই মিঠাই, বায়োস্কোপ, পিঠা, হস্তশিল্প প্রদর্শনী এবং শিক্ষার্থীদের আঁকা চিত্র।

দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত দিবা শাখার আয়োজনে উৎসবের রং আরও গাঢ় হয়ে ওঠে। পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নবীনবরণ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণ ফিরে পায় পুরো প্রাঙ্গণ। গান, নৃত্য ও আবৃতির মাধ্যমে শিক্ষার্থীরা তুলে ধরে তাদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও মঞ্চদখলের দক্ষতা।

দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেইলী স্কুলের সভাপতি শিক্ষানুরাগী কাসেম জামাল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমরা সবসময় শিক্ষার্থীদের জন্য একটা সুন্দর মনোরম শিক্ষাকেন্দ্র পরিচালনা করে আসছি। তাদেরকে আমরা শিক্ষাকেন্দ্র নানা ধরণের সৃজনশীল কাজের সাথে যুক্ত রাখি। এবং প্রতিবছর এই ধরনের উৎসব আমরা আয়োজন করে থাকি। যা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানবিক গুণাবলি ও সাংস্কৃতিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উৎসবের প্রথমদিনের পর আগামী দুই দিনে চিত্র প্রদর্শনী, আরও বৈচিত্র্যময় সাংস্কৃতিক আয়োজন এবং ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষার্থীদের মেধা পুরস্কারের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *