1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

দেশে কার্যকর সরকার আছে কি না— জনমনে প্রশ্ন: সিপিবি নেতা পরেশ কর

শাহ সাহিদ উদ্দিন বিশেষ প্রতিনিধি
  • Update Time : Sunday, December 28, 2025,
  • 62 Time View

দেশের বিভিন্ন স্থানে মবসন্ত্রাস, হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সারাদেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড পরেশ কর। তিনি বলেন, এ অবস্থায় দেশে কার্যকর সরকার আছে কি না— তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার দেবিদ্বারে উপজেলা সিপিবির আয়োজনে খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কমরেড পরেশ কর বলেন, ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে উদীচী, ছায়ানট, প্রথম আলো ও ডেইলি স্টার-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা গণতন্ত্র ও সংস্কৃতির ওপর সরাসরি আঘাত। তিনি গার্মেন্টস শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যা, শিশু আয়শা আক্তারকে পুড়িয়ে হত্যা, জুলাই যোদ্ধা ওসমান হাদিকে গুলি এবং ফারুক হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সরকারপ্রধানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন বানচালের সব ষড়যন্ত্র রুখে দিয়ে যথাসময়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ একটি নির্বাচিত ও জনগণের কাছে গ্রহণযোগ্য সরকার।
দেবিদ্বার উপজেলা সিপিবির উদ্যোগে দুপুরে উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্বরে অবস্থিত স্বাধীনতা স্তম্ভের পাদদেশে গিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
কমরেড আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এবং বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সিপিবির সদস্য ও সাবেক সভাপতি কমরেড এবিএম আতিকুর রহমান বাশার, কমরেড সাফিয়া বেগম, কমরেড মোখলেসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ