লক্ষীপুর জেলার রায়পুরে নর্থ দেনায়েতপুর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ণামেন্ট এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী এক জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে রায়পুর উত্তর-পশ্চিম কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নর্থ দেনায়েতপুর প্রিমিয়ার লীগের সিজন – ৬ ক্রিকেট টুর্ণামেন্ট ম্যাচ এর গ্র্যান্ড ফাইনাল আয়োজন করা হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রায়পুর ব্যবসায়ী ঐক্য পরিষদ এর সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক, রায়পুর পৌর বিএনপি ও সাবেক কাউন্সিলর, রায়পুর পৌর ২নং ওয়ার্ড এর আব্দুল জাহের মিয়াজী। আমন্ত্রীত অতিথিদের মধ্যে ছিলেন
রায়পুর পৌর ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জসীম উদ্দিন খাঁন।রায়পুর পৌর ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম।
রায়পুর পৌর ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুর রহিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ,গণমাধ্যম কর্মী ও অসংখ্য দর্শকবৃন্দ এতে উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথি ইব্রাহিম খাঁন বলেন খেলাধুলা শৃঙ্খলা শিখায়, ঐক্যবদ্ধ থাকা শিখায়, বর্তমানে যুবসমাজ ছাত্র সমাজ বিভিন্ন নেশা ও অপরাধে সাথে জড়িয়ে পড়ছে, যুবসমাজকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে খেলাধুলা কোন বিকল্প নাই ।
উক্ত খেলার গ্র্যান্ড ফাইনালে দেনায়েতপুর রেঞ্জার্স দল এবং কেরোয়া কিংস দল অংশগ্রহণ করে। দেনায়েতপুর রেঞ্জার্স দল ১১৭ রান করে এবং কেরোয়া কিংস দল ৬৭ রান করে ৫০ রানের রানের ব্যবধানে পরাজিত হয়। বিজয়ী দেনায়েতপুর রেঞ্জার্স দলকে টফি ও ক্রেস্ট প্রদান করা হয়।
এসময়ে বিপুল দর্শকের উপস্থিতিতে নর্থ দেনায়েতপুর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ণামেন্ট এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সকলে উপভোগ করেন।