1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

বিয়ের মঞ্চেও ‘জাস্টিস ফর হাদি’র দাবি—ডাকসু জিএস ফরহাদ ও এজিএস মহিউদ্দীনের বিয়ে সম্পন্ন

আবু নোমান মোঃ হেলাল উদ্দিন
  • Update Time : Thursday, December 25, 2025,
  • 74 Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খানের বিয়ে আজ সম্পন্ন হয়েছে। জানা গেছে, এসএম ফরহাদের জীবনসঙ্গী হচ্ছেন জান্নাতুল ফেরদাউস সানজিদা, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেত্রী। তবে মহিউদ্দীন খানের পাত্রী সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

বিয়ের অনুষ্ঠানে মানবিক ও প্রতিবাদী বার্তা তুলে ধরেন নবদম্পতি। বিয়ের মঞ্চে দাঁড়িয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করেন তারা। এ উপলক্ষে ‘জাস্টিস ফর হাদি’ লেখা প্ল্যাকার্ড হাতে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন ডাকসু নেতা এবি জুবায়ের।

ছবি পোস্ট করে এবি জুবায়ের লেখেন, ‘বিয়ের অনুষ্ঠানেও সহযোদ্ধাকে না ভোলায় এস এম ফরহাদ ও মহিউদ্দিন খান ভাইকে ধন্যবাদ। আমরা সবাই হাদি হব— যুগে যুগে লড়ে যাব।’ পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এর আগে গতকাল রাত পৌনে ৯টার দিকে ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন ফেসবুকে এক পোস্টে জানান, ডাকসুর এজিএস মহিউদ্দীন খান ও জিএস এসএম ফরহাদ আগামীকাল বিয়ে করছেন, ইনশাআল্লাহ। তিনি তাদের জন্য দোয়া ও শুভকামনা জানান এবং দাম্পত্য জীবনে বরকতের কামনা করেন।

ডাকসুর দায়িত্ব পালনের পাশাপাশি এসএম ফরহাদ ও মহিউদ্দীন খান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের যথাক্রমে সভাপতি ও সেক্রেটারির দায়িত্বে রয়েছেন। শিক্ষাজীবনে ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭–১৮ সেশনের এবং মহিউদ্দীন খান লোকপ্রশাসন বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ