মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

প্রথম আলো ও ডেইলি স্টারে সন্ত্রাসী হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : / ৭৭ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

দেশের দুই শীর্ষ দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলা সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতার উপর চরম আঘাত হিসেবে উল্লেখ করেছেন নারায়ণগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীরা।

তারা বলেন, স্বাধীনতার পর দেশের কোনো গণমাধ্যমের অফিসে এই ধরনের ন্যাক্কারজনক হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। এই হামলা কেবল দুটি পত্রিকার উপরে নয়, এটি দেশের গণতন্ত্র ও স্বাধীন মত প্রকাশের ওপর সরাসরি আঘাত।

মঙ্গলবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তারা এসব কথা বলেন

সাংবাদিকরা হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে সারাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানান।

নারায়ণগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবি হালিম আজাদ।

প্রথম আলো নারায়ণগঞ্জ প্রতিনিধি মজিবুল হক পলাশ ও ডেইলি স্টারের নিজস্ব সংবাদদাতা সৌরভ সিয়ামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি খবরের পাতা সম্পাদক মাহবুবুর রহমান মাসুম, দৈনিক সংবাদের প্রধান প্রতিবেদক সালাম জুবায়ের, বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব মীর আব্দুল আলীম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সহসভাপতি বিল্লাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও শরীফ উদ্দিন সবুজ, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক, কবি ও সাংবাদিক কাজল কানন, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পদক নিয়াজ মোহাম্মদ মাসুম, বন্দর প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজ জাহিদ, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতি শিপলু, সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম, জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, অনলাইন পোর্টাল নারায়ণগঞ্জ নিউজ আপডেটের সম্পাদক তাহের হোসেন, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব সাংবাদিক এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ ও মাহবুব মনি।

বক্তারা বলেন, “পত্রিকার অফিসে হামলা মানে পুরো বাংলাদেশের উপর হামলা। এটি গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। প্রথম আলো ও ডেইলি স্টার জ্বালিয়ে দেওয়ার ঘটনা প্রমাণ করে করে আমরা কতটা সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। গত ৫৪ বছরে আমরা এমন ঘটনা দেখিনি। যারা হামলা চালিয়েছে, তারা কোনো রাজনৈতিক শক্তি নয়, তারা দুর্বৃত্ত, অপরাধী। গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।

শুধু হামলাকারী নয়, এর নেপথ্যে যারা ইন্ধন জুগিয়েছে, তাদেরও চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার কথা বলেন তারা।

সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবি হালিম আজাদ বলেন, “দেশের শীর্ষ স্থানীয় দুটি পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা মানে মত প্রকাশের স্বাধীনতার ওপর হামলা। হামলাকারীরা মত প্রকাশের স্বাধীনতায়তো বিশ্বাস করেই না বরং তারা মত প্রকাশকে দমিয়ে দিতে চায়।”

তিনি বলেন, হামলাকারীরা এই জাতি, স্বাধীনতা ও সার্বভৌমত্বের শত্রু। তারা বাংলাদেশের বিজয় চায় না বলেই দেশের সেরা প্রতিষ্ঠানগুলোতে হামলা করেছে। এদেশে হামলা করে সাংবাদিকতাকে দাবিয়ে রাখা যাবে না। পাকিস্তানিরাও পারেনি।

অবিলম্বেই হামলাকারীদের শনাক্ত করে তাদের বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর সংবাদদাতা গোলাম রাব্বানী, আমাদের সময়ের নিজস্ব প্রতিবেদক লুৎফর রহমান, জনকণ্ঠের নিজস্ব প্রতিবেদক খলিলুর রহমান, নাগরিক টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ কামাল হোসেন, সংবাদের জেলা প্রতিনিধি আফসানা আক্তার, আলোকিত বাংলাদেশ’র শরীফ সুমন, কালের কন্ঠ’র নারায়ণগঞ্জ প্রতিনিধি রাশেদুল ইসলাম, সময় টেলিভিশনের শওকত আলী, এখন টিভি’র এমরান আলী সজীব, এশিয়ান টিভি’র নোমান চৌধুরী সুমন, জি টিভি’র আশিকুর রহমান, দেশ টিভি’র বিল্লাল হোসাইন, বাংলা নিউজ’র মাহফুজুর রহমান, অনলাইন পোর্টাল প্রেস নারায়ণগঞ্জ’র সম্পাদক ফখরুল ইসলাম, প্রথম আলোর সাবেক আলোকচিত্রী দিনার মাহমুদ, যায়যায় দিন’র শাহাদাত হোসেন, মোহনা টিভি’র আজমীর ইসলাম, সময়ের আলোর অনু খান, ঢাকা পোস্ট’র মেহেদী হাসান সৈকত, আজকের পত্রিকার শরিফুল ইসলাম তনয়, জাগো নিউজের মো. আকাশ, কালবেলার নূরে আলম, সংবাদচর্চা পত্রিকার তুষার আহমেদ ও শেখ আরিফ, অনলাইন পোর্টাল নিউজ নারায়ণগঞ্জ’র শাহজাহান দোলন, নিউজ ভিউ’র প্রধান প্রতিবেদক নিরাক হাসান প্রেম, প্রেস নারায়ণগঞ্জ’র জান্নাতুল ফেরদৌস জিসান প্রমুখ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *