1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

পঞ্চগড়ে আদালত ঘেরাও, ভিতরে আটকা বিচারক আইনজীবীরা

মোঃ মিজানুর রহমান-পঞ্চগড় :
  • Update Time : Sunday, January 26, 2025,
  • 169 Time View

মোঃ মিজানুর রহমান-পঞ্চগড় :

নিয়োগবাণিজ্য, ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৪ বিচারকের অপসারণের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন। এসব দাবিতে আদালত ঘেরাও করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

এতে আদালত চত্বরসহ ভেতরে থাকা বিচারক, আইনজীবীসহ সেবাপ্রার্থিরা আটকা পড়েছেন। রোববার (২৬ জানুয়ারি) দুপুর সোয়া ২টা থেকে তারা এই কর্মসূচি শুরু করে।

এদিকে দুপুর আড়াইটার পর বিক্ষোভকারীরা আদালতের প্রবেশের মূল ফটকে তালা ঝুলিয়ে তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

বিক্ষোভকারীরা জানান, পঞ্চগড় আদালতের জেলা ও দায়রা জজ গোলাম ফারুক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মণ্ডল ও বিচারক আশরাফুজ্জামান ও আবু হেনা এখনও আওয়ামী লীগ সরকারের দোসরের ভূমিকা পালন করছেন।

আগস্ট বিপ্লবের পরেও তারা ঘুষ, দুর্নীতি ও নিয়োগবাণিজ্য করে আসছেন। এ বিষয়ে প্রতিবাদ করায় সমন্বয়কদের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন তারা।

বক্তারা বলেন, সন্ধ্যার মধ্যে অভিযুক্ত বিচারকদের অপসারণ না করলে কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান তারা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ