1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

টঙ্গীতে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত

Reporter Name
  • Update Time : Sunday, January 26, 2025,
  • 432 Time View

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের টঙ্গীতে আশিকুর রহমান (৪২) নামে এক সংবাদকর্মীকে কুপিয়ে জখম করেছে দৃবৃত্তরা।

শনিবার রাতে টঙ্গী পশ্চিম থানাধীন খাপাড়া আতিকের চা দোকানের সামনে এঘটনাটি ঘটে।

এঘটনায় বাদী হয়ে সন্ত্রাসী ইমরান মাজারী ও তার ভাই ফোরকান মাজারীসহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আহত সাংবাদকর্মীর স্ত্রী।

আহত সংবাদকর্মী আশিকুর রহমান গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া বিল্লাল হোসেন এর ভাড়া বাসায় বসবাস করেন। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ প্রত্রিকার টঙ্গী প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছে।

জানা যায়, সন্ত্রাসী ইমরান মাজারী আওয়ামী লীগের দোসর সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এর সহযোগী হিসেবে ৫৩নং ওয়ার্ড শিংবাড়ী এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকা কালীন নিরীহ মানুষকে ব্লাকমেইলসহ বাড়ী দখল করে চাঁদাবাজি ও তার ভাই ফোরকান মাজারীকে দিয়ে ছিনতাইসহ বিভিন্ন কর্মকান্ড চালাতেন তিনি । ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সন্ত্রাসী কর্মকান্ড ঢাকতে পরিচয় দেন ফেসবুক সাংবাদিক। কথিত এই সাংবাদিক পরিচয়দানকারী বিভিন্ন সময় এলাকার সাধারণ মানুষকে ব্লাকমেইল করেন। চাঁদা না দিলে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে বিভিন্ন সময় অপপ্রচার চালান। তার অত্যাচারে অতিষ্ঠ সুশীল সমাজ ।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত সংবাদকর্মী আশিকুর রহমানসহ তার পরিবার নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্য পোস্ট করে সন্ত্রাসী ইমরান মাজারী। (২৫শে জানুয়ারি) শনিবার রাতে টঙ্গী পশ্চিম থানার সামনে সন্ত্রাসী ইমরান মাজারী সংবাদকর্মী আশিককে দেখতে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আশিক প্রতিবাদ করলে সন্ত্রাসী মাজারী মুঠোফোনের তার ভাই ফোরকানসহ অজ্ঞাত৭/৮জনকে ডেকে এনে আশিককে দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এলাকাবাসি আহত আশিকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ