1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

মনোহরদী প্রতিবন্ধী স্কুল এখনও স্বৈরাচারের মিত্রদের দখলে

স্টাফ রিপোর্টার :
  • Update Time : Saturday, January 25, 2025,
  • 181 Time View

স্টাফ রিপোর্টার :

পতিত স্বৈরাচার শেখ হাসিনা পালালেও এখনো বিভিন্ন জায়গায় দাপটে তার সাঙ্গু-পাঙ্গুরা । দীর্ঘ ১৫ বছর নানা ভাবে মানুষকে অত্যাচার করার পর দেশ ছেড়ে পালিয়ে যায় আওয়ামী লীগ সরকার। তবে এখনও কিছু কিছু জায়গা চলছে তাদের প্রভাবে। এমনই এক চিত্রে দেখা পাওয়া গেলে নরসিংদীর মনোহরদীতে। স্বৈরশাসক শেখ হাসনিার মন্ত্রী পরিষদের সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুনের মেয়ে হুমাইরা মাহমুদ হেমাগত বছর অবৈধ ভাবে মনোহরদী প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও মনোহরদী প্রতিবন্ধী কমপ্লেক্স বিদ্যালয়টি দখল করে নেয়।

অভিযোগ আছে, সাবেকমন্ত্রীর মেয়ে প্রতিষ্ঠানটি দখল করার পিছনে বড় ভূমিকা পালন করেছেন নরসিংদী জেলা সমাজসেবা উপ-পরিচালক মাহমুদুল হাসান তাপস। এক কমিটি বহাল থাকা অবস্থায় সাবেক শিল্পমন্ত্রীর মন্ত্রীর আস্থাভাজন হওয়ার জন্য অনৈতিক ভাবে মন্ত্রীর মেয়েকে সভাপতি করে নতুন কমিটির অনুমোদন দেন মাহমুদুল হাসান তাপস । অবৈধ কমিটির অন্য সদস্যরা হলেন, মো. ইকবাল হোসেন, তাইজউদ্দিন ফরাজী, এছাড়াও জেলা সমাজসেবা উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। এখনো স্বৈরাচারের কমিটি বহাল আছেন। এর পেছনে মূল শেল্টারদাতা জেলা সমাজসেবা উপ-পরিচালক মাহমুদুল হাসান তাপস।
স্বৈরাচারের দখলমুক্ত করার জন্য ধারে ধারে ঘুরেও কোনো সমাধান পাচ্ছেন না প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ইউসুফ হাসান। অবৈধ কমিটির দখল মুক্ত করার জন্য প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জেলা সমাজসেবা অফিসারের কাছে লিখিত অভিযোগ করেও কোনো সুরহা হয়নি।

জানা যায়, নরসিংদী জেলার মনোহরদী উপজেলার গোতাসিয়া ইউনিয়নের চুলা গ্রামে মনোহরদী প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও মনোহরদী প্রতিবন্ধী কমপ্লেক্স বিদ্যালয়টি পহেলা জানুয়ারি ২০০৯ সালে ১১৩ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এলাকার ৩০১ জন (শারীরিক, দৃষ্টি, বাকশ্রাবন, অটিজম) প্রতিবন্ধী শিক্ষার্থী নিয়মিত পাঠদান করে আসছে। এ কাজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সহযোগিতা করে আসছেন।

প্রতিষ্ঠানটিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবন দক্ষতা প্রশিক্ষণ, বিশেষ শিক্ষা ও পুনর্বাসন কার্যক্রম শুনামের সাথে পরিচালনা করছে। গত ০৫/০৩/২০২৩ইং তারিখে জেলা উপ-পরিচালক হতে একটি কমিটি অনুমোদন দেয়া হয় যার মেয়াদ শেষ হবে আগামী ০২/০৩/২০২৫ইং তারিখে শেষ হওয়ার কথা থাকলেও। বর্তমান কমিটিকে বহাল রেখে ০১/০৪/২০২৪ইং তারিখে জেলা উপ-পরিচালক ও উপজেলা সমাজসেবা অফিসার মিলে মোটা অংকের টাকার বিনিময়ে ফ্যাসিস্ট সরকারের লোকজনকে দিয়ে প্রতিষ্ঠান জোরপূর্বক দখল করে নেয় পতিত সরকারের নেতাকর্মীরা। ওই সময় নতুন কমিটিকে অনুমোদন দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন সহকারী পরিচালক ও উপজেলা সমাজসেবা অফিসার।

এছাড়াও বিভিন্ন ভাবে অবৈধ কমিটির লোকেরা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে থেকে টাকা উত্তোলন করে। যার পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ইউসুফ হাসান। বিভিন্ন জাগায় অভিযোগ করে সুরহা পাচ্ছে না।

পতিত স্বৈরাচারের মিত্রদের বিদায় করতে নানা উদ্যোগ নেওয়া হলেও নরসিংদী জেলা সমাজসেবা অফিস এ ব্যাপারে কোনো ধরনের সহযোগিতা করেনি। যার ফলে সারা দেশ থেকে স্বৈরাচার বিদায় হলেও মনোহরদীর এই প্রতিষ্ঠান থেকে বিদায় করা সম্ভব হয়নি।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলেন, স্বৈরাচারের পতন হলেও বিভিন্ন সেক্টরে এখনও তাদের কিছু প্রেতাত্মা রয়েছে যারা বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে, জেলা সমাজসেবার ডিডি আমার কাছে মোটা অংকের ঘুস চেয়েছিলেন, আমি দিতে অপারগতা প্রকাশ করায় সে আমার কমিটি স্থগিত করে শিল্পমন্ত্রীর মেয়েকে কমিটির সভাপতি করেছেন, আমি এই সৈরাচারের অপসারণ চাই।

জেলা সমাজসেবা উপ-পরিচালক মাহমুদুল হাসান তাপস বলেন বিষয় নিয়ে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটি সত্যি নয়, আমি কাউকে পুনর্বাসনের দায়িত্ব নেই নি, বিধি মোতাবেক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, এ বিষয় আমরা এখনও কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ