1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

শেরপুরে বিনামূল্যে সরকারি বই পাচারের চেষ্টায় গ্রেফতার ৩

Reporter Name
  • Update Time : Saturday, January 25, 2025,
  • 331 Time View

মোঃ শামছুল হক, শেরপুর প্রতিনিধি :

 

শেরপুরে বিনামূল্যের সরকারি বই পাচার চেষ্টার মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (শনিবার, ২৫ জানুয়ারি) দুপুর ১২ টায় এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম।

গ্রেপ্তারকৃতরা হলো, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী মাহিদুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের নৈশ প্রহরী জামাল উদ্দিন এবং শেরপুর সদর উপজেলার নাজিরাগারা গ্রামের আবদুস সামাদের ছেলে ট্রাক চালক সজল মিয়া।

মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে বিতরণের প্রায় ৯ হাজার বই বিক্রির উদ্দেশ্যে কুড়িগ্রাম থেকে শেরপুর হয়ে ঢাকায় পাচারের চেষ্টা হচ্ছিল।

এদিন রাতে ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদরের ধাতিয়াপাড়ায় অভিযান চালায় পুলিশ। পরে ট্রাক বোঝাই প্রায় ৯ হাজার মাধ্যমিকের বইসহ ট্রাকটি জব্দ করে সদর থানায় নিয়ে আসে পুলিশ।

ট্রাকটিতে ২০২৫ সালের অষ্টম, নবম ও দশম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের বই ছিল এবং বইগুলো কুড়িগ্রামের সিজি জামান পাইলট উচ্চ বিদ্যালয়ের।

পরে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহসীন হাসান বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো পাঁচজনকে আসামি করে মামলা করে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সরকারি বই পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সেই সাথে জব্দ করা বইগুলো আদালতের নির্দেশনা অনুযায়ী প্রকৃত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ