গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা–ভ্যান ও অটো চালক দল, ৯ নং মধ্যপাড়া ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২৩ নভেম্বর ২০২৫, রোববার বিকাল ৩ টায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও অটো–রিক্সা চালকদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, জনাব হাজী মোঃ শাহিনুর আলম, সাবেক সহ-সভাপতি মধ্যপাড়া ইউনিয়ন যুবদল ও সভাপতি পদপ্রার্থী মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি। তিনি বলেন, রিক্সা–ভ্যান ও অটো চালকরা দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ শক্তি। তাদের অধিকার, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে বিএনপি সব সময় কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও করবে। তিনি সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও উন্নয়নের ওপর জোর দেন। এ সময় তিনি ধানের শীষে ভোট চেয়ে সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মোঃ আজিজুর রহমান, আহ্বায়ক, মধ্যপাড়া ইউনিয়ন রিক্সা–ভ্যান ও অটো চালক দল। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মো. এনামুল হক, আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা–ভ্যান ও অটো চালক দল, গাজীপুর জেলা। জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান মান্না, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা–ভ্যান ও অটো চালক দল, গাজীপুর জেলা। জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন, সদস্য সচিব, রিক্সা–অটো ভ্যান দল, কালিয়াকৈর উপজেলা। অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিগণ। বক্তারা বলেন, চালকদের নানামুখী সমস্যা সমাধান, কর্মপরিবেশ উন্নয়ন এবং ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামকে এগিয়ে নিতে সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা বিএনপি নেতৃত্বের প্রতি আস্থা রেখে ভবিষ্যতে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে উপস্থিত নেতারা আগামীর কার্যক্রমকে শক্তিশালী ও গতিশীল করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন এবং নতুন নেতৃত্ব গঠনের কার্যক্রম সম্পন্ন হয়।