মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

পাহাড়, সমুদ্র, চা-বাগান—একসঙ্গে দেখা যায় যে উপজেলায়

রিপোর্টার নাম / ১৩৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

১৯৮৫ সালে ৬৪০ একর জমির ওপর চা–বাগানটি গড়ে তোলা হয়েছিল।এখন এটির আয়তন ৮৩৩ একর।

এ বছর বাগানটি থেকে চার লাখ কেজি চা–পাতা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রতিদিনই বাগানে দর্শনার্থীরা আসেন।

 

পাহাড়ের কোলঘেঁষা ঝাউবন। একটু দূরে চোখ রাখলে দেখা যায় নীল সমুদ্রের ঢেউ। এর সঙ্গে রয়েছে চা–পাতায় ভরপুর সবুজ উপত্যকা। পাহাড়, সমুদ্র আর চা–বাগানের এ রূপের দেখা মিলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

উপজেলাটির অবস্থান চট্টগ্রামের দক্ষিণ প্রান্তে। শঙ্খ নদের তৈলারদ্বীপ সেতু পার হয়ে এতে প্রবেশ করতে হয়। প্রতিদিনই দূরদূরান্ত থেকে অনেকেই এখানে ছুটে আসেন। এ উপজেলার পরেই পর্যটনের রাজধানী–খ্যাত কক্সবাজারের অবস্থান।

 

সৈকতে মুগ্ধ পর্যটক

বাঁশখালীর সমুদ্রসৈকত বালিয়াড়ি, বেড়িবাঁধ আর ঝাউবন দিয়ে সাজানো। এটিই কক্সবাজারের পর দেশের বৃহত্তম সৈকত। উপজেলার খানখানাবাদ থেকে বাহারচরা, ছনুয়া, গণ্ডামারা ও সরল ইউনিয়নের ৩৭ কিলোমিটার এলাকাজুড়ে এ সৈকত বিস্তৃত।
আয়তনে বিশাল এ সৈকতকে পৃথক তিনটি নামে ডাকেন স্থানীয় বাসিন্দারা। এর একটি কদমরসুল সৈকত। উপজেলার গুনাগরী খাসমহল থেকে সাত কিলোমিটার পশ্চিমে গেলে এর দেখা মেলে। এটি উপজেলার সবচেয়ে পরিচ্ছন্ন সৈকত হিসেবে পরিচিত। ঝাউবন কিংবা বালিয়াড়িতে বসে সূর্যাস্ত ও লাল কাঁকড়ার লুকোচুরি দেখা এ সৈকতের মূল আকর্ষণ। বন বিভাগ জানায়, ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের পর সৈকতটিতে ঝাউগাছ লাগানো হয়। এর পর থেকে এখানে পর্যটকদের আনাগোনা বাড়তে থাকে। পরে সেখানে অবকাশযাপনের জন্য একটি রিসোর্ট, কংক্রিটের ছাতা ও বৈঠকখানা নির্মাণ করে পর্যটন করপোরেশন। বর্তমানে রিসোর্টটি বন্ধ থাকলেও কংক্রিটের ছাতা ও বৈঠকখানায় বসে থাকা যায়।কদমরসুল সৈকত থেকে মাত্র আধা কিলোমিটার দক্ষিণে খানখানাবাদ সমুদ্রসৈকতের অবস্থান। এখানে চোখে পড়বে বেড়িবাঁধে সারি সারি দোলনা ও কংক্রিটের সিসি ব্লক। নিচের দিকে তাকালে এসব ব্লকে বসে আড্ডা দিতে মন চাইবে অনেকের। এসব ব্লক ধরে দক্ষিণ দিকে কয়েক মিনিট হাঁটলেই প্রায় এক কিলোমিটার দীর্ঘ ঝাউবন দেখা যায়। ২০০৬ সালে এসব গাছ লাগিয়েছিল বন বিভাগ।দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় তৃতীয় সৈকতটির নাম বাহারছড়া। বাঁশখালীর প্রধান সড়কের কালীপুর ইউনিয়নের সালেহার বাপের পুল থেকে পশ্চিম দিকে বশিরুল্লাহ মিয়াজির বাজার হয়ে এ সৈকতে যেতে হয়। বেড়িবাঁধের সিসি ব্লক আর স্থানীয় কিছু ছোট দোকানের কারণে এ জায়গা পর্যটকদের জন্য আকর্ষণের। বেড়িবাঁধে সূর্যাস্ত দেখার আয়োজন হিসেবে চেয়ার, টেবিল ও বড় ছাতা বসিয়ে রেখেছেন স্থানীয় দোকানিরা। এ ছাড়া মাঝারি ও ছোট সাইজের ঝাউগাছ দেখতেও সৈকতে অনেকে আসেন।সৈকতের উত্তর পাশে এক কিলোমিটারজুড়ে বেড়িবাঁধে বসানো হয়েছে সিসি ব্লক। ওই ব্লকে বসে সমুদ্র দেখার পাশাপাশি সূর্যাস্ত উপভোগ করেন দর্শনার্থীরা। ওই এক কিলোমিটারজুড়ে সৈকতে দোকানিরা চেয়ার–টেবিল আর বড় ছাতা বসিয়েছেন। সেখানে খাওয়ার পাশাপাশি সময় আড্ডায় মেতে ওঠেন বিভিন্ন বয়সী লোকজন। বাহারছড়া সৈকতের দক্ষিণ দিকের আধা কিলোমিটার সৈকতে লাগানো হয়েছে ঝাউগাছ।

চা–বাগান

চট্টগ্রাম থেকে তৈলারদ্বীপ সেতু পার হয়ে এক কিলোমিটার ভেতরে যেতেই দেখা মিলবে উপজেলার চাঁনপুর বাজারের। এ বাজার থেকে হাতের বাঁয়ে রামপুর ডিসি সড়ক দিয়ে পুকুরিয়া চৌমুহনী গেলেই বেলগাঁও চা–বাগান। দক্ষিণ চট্টগ্রামের এটিই একমাত্র চা–বাগান। সপ্তাহজুড়েই এ বাগান দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে।চা–বাগানটির মূল ফটকের কাছে যানবাহন রাখার ব্যবস্থা রয়েছে। এরপরই ভেতরে ঢুকতে পারেন দর্শনার্থীরা। বিস্তীর্ণ বাগানে চা–পাতা তোলা, চা–পাতা প্রক্রিয়াজাতকরণ, চা–শ্রমিকের জীবনধারা, বাংলো—সবকিছুই ঘুরে দেখার সুযোগ রয়েছে।১০ অক্টোবর চা–বাগানটিতে গিয়ে দেখা যায়, নিরিবিলি পরিবেশের এ বাগান দেখতে দূরদূরান্ত থেকে অনেকেই ছুটে এসেছেন। তাঁদের কেউ ছবি তুলছেন, আবার কেউ চা–পাতা পরখ করে দেখছেন। জানতে চাইলে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে ঘুরতে আসা সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের এলাকায় চা–বাগান রয়েছে। এরপরও বিচিত্র অভিজ্ঞতা নিতে পাঁচ বন্ধু ঘুরতে এসেছি। এখান থেকে সমুদ্রসৈকতেও যাবে। একসঙ্গে বহু কিছু দেখা হবে, এ আশায় বাঁশখালীতে ঘুরতে আসা।’বেলগাঁও চা–বাগানের ব্যবস্থাপক আবুল বাশার বলেন, ১৯৮৫ সালে ৬৪০ একর জমির ওপর চা–বাগানটি গড়ে তোলা হয়েছিল। এখন এটির আয়তন ৮৩৩ একর। এ বছর বাগানটি থেকে চার লাখ কেজি চা–পাতা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিনই বাগানে দর্শনার্থীরা আসেন।

রয়েছে পাহাড়-ইকোপার্ক

উপজেলার প্রধান সড়কের পূর্ব দিকজুড়েই বিস্তৃত পাহাড়ি অঞ্চল। পুকুরিয়া, সাধনপুর, কালীপুর, বৈলছড়ি, জলদি, শীলকূপ, চাম্বল ও পুইছড়ি—এই আট ইউনিয়নের পূর্বাঞ্চলই পাহাড়ঘেরা। এর মধ্যে কালীপুর ইউনিয়নেই রয়েছে উপজেলার সর্বোচ্চ পাহাড়। সেই পাহাড়চূড়া থেকে শঙ্খ নদ আর গণ্ডামারা বিদ্যুৎকেন্দ্রের দৃশ্য দেখা যায়।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে চাম্বল ইউনিয়নের ‘মিনি কাশ্মীর’। বাঁশখালীর প্রধান সড়ক থেকে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার ভেতরে চাম্বলের পূর্বাঞ্চলীয় পাহাড়ি এলাকা আম্বাঘোনা, ছিবাজিল্লা ঝিরি, গৌরাণিতা ঝিরি ও বন্বিতার ঝিরি—এ চার অঞ্চল ‘বাঁশখালীর মিনি কাশ্মীর’ নামে পরিচিত। চট্টগ্রাম শহর থেকে উত্তর চাম্বল হয়ে সিকদার দোকান পর্যন্ত রিকশায় এসে প্রায় ২০ মিনিট হাঁটলেই পৌঁছানো যায় সেখানে।এ ছাড়া উপজেলায় পাহাড়ের সৌন্দর্যের আরেক আকর্ষণ ‘বাঁশখালী ইকোপার্ক।’ শীলকূপ ইউনিয়নে ২০০৩ সালে পার্কটি করা হয়। প্রায় এক হাজার হেক্টর উঁচু-নিচু পাহাড়, লেকের স্বচ্ছ পানি আর ঘন বনাঞ্চলের এ পার্কেও আসছেন অনেকে। এতে প্রায় ৩১০ প্রজাতির উদ্ভিদ রয়েছে। বাঁশখালীর প্রধান সড়কের মনসুরিয়া বাজার থেকেই পার্কে যাওয়া যায়।বাঁশখালীর বাসিন্দা ও একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আলমগীর মোহাম্মদ বলেন, ভৌগোলিকভাবে বাঁশখালী বিচিত্র এলাকা। পর্যটন করপোরেশনের যথাযথ মনোযোগ পেলে বাঁশখালী হয়ে উঠবে পর্যটনশিল্পে এক নতুন সম্ভাবনার সংযোজন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *