1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

রংপুরে অবৈধ সিসা কারখানায় শতাধিক গরুর মৃত্যু — বিষাক্ত দূষণে অসুস্থ মানুষ ও পশু, কারখানা মালিকদের গ্রেপ্তারের দাবি।

রবিউল আলম রাজু
  • Update Time : Monday, November 3, 2025,
  • 50 Time View

রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন ও মিঠাপুকুর সীমান্ত ঘেঁষে বাদলের ঘাট এলাকায় চাঁপুল শাহের আমবাগানে চলছে ভয়াবহ পরিবেশবিনাশী অবৈধ সিসা তৈরির কারখানা। পুরাতন ব্যাটারি আগুনে পুড়িয়ে সিসা আলাদা করার এই অপরাধমূলক কার্যক্রমে ছড়িয়ে পড়েছে মারাত্মক রাসায়নিক বর্জ্য—ফলে ইতোমধ্যে শতাধিক গরু মারা গেছে এবং অসংখ্য মানুষ অসুস্থ হয়ে পড়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়কের দু’পাশ অবরোধ করে মানববন্ধন করেন। শতাধিক নারী-পুরুষ অংশ নিয়ে ঘন্টার পর ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় এলাকাবাসীরা জানান, চাঁপুল শাহের আমবাগানে তার ভাতিজা তুহিন শাহার নিয়ন্ত্রণে প্রতিদিন ট্রাকে করে পুরাতন ব্যাটারি এনে আগুনে পুড়িয়ে সিসা তৈরি করছে গাইবান্ধা জেলার লোকজন।
এসব ব্যাটারির সীসা ও রাসায়নিক বর্জ্য বাগানের চারপাশে ফেলে রাখায় আশপাশের গরু-ছাগল ঘাস খেয়ে মারা যাচ্ছে। ইতোমধ্যে প্রায় দেড় শতাধিক গরু মারা গেছে, আরও বহু প্রাণী অসুস্থ।

প্রতিবাদকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই কারখানাটি শুধু পশুপাখিই নয়, এলাকার মানুষের জীবনকেও বিপন্ন করে তুলেছে। বাতাস, মাটি ও পানিতে ছড়িয়ে পড়েছে বিষাক্ত সীসা—যার প্রভাবে শিশু-কিশোর ও বৃদ্ধরা শ্বাসকষ্ট, চর্মরোগ, কিডনি ও হার্টের জটিলতায় ভুগছেন।

তারা অভিযোগ করেন, বহুবার স্থানীয় প্রশাসনকে অবগত করা হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে জনস্বাস্থ্য ও পরিবেশের মারাত্মক ক্ষতির মুখে এলাকাবাসী আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
প্রতিবাদকারীরা অবিলম্বে অবৈধ সিসা কারখানা বন্ধ, মালিকদের গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের জোর দাবি জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশিকুল আরেফিন বলেন, ব্যাটারির সীসা ও রাসায়নিক বর্জ্য প্রাণী ও মানুষের জন্য অত্যন্ত মারাত্মক। এতে হার্ট, কিডনি, শ্বাসযন্ত্র, ত্বক ও স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি জনস্বাস্থ্য সংকট তৈরি করছে, যা অবিলম্বে বন্ধ করা না হলে বিপর্যয় নেমে আসবে।

জানা গেছে, এই অবৈধ সিসা কারখানার মূল মালিক গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বাসিন্দা তারা হলেন:-
১. মোঃ জাকিরুল ইসলাম (চাঁপুল), পিতা: বাবলু গ্রাম: গজারিয়া।
২. আশিকুল ইসলাম আশিক, পিতা: অজ্ঞাত, গ্রাম: গজারিয়া।
৩. মোঃ রাব্বি, পিতা: মোহাম্মদ আলী, গ্রাম: গজারিয়া।
৪. মোঃ এনামুল, পিতা: মোহাম্মদ আলী, গ্রাম: গজারিয়া।
৫. মোঃ আমরুল, পিতা: ভোলা, গ্রাম: গজারিয়া।
৬. মোঃ এরশাদ আলী, পিতা: অজ্ঞাত, গ্রাম: হাপানিয়া।

এলাকার সচেতন নাগরিক সমাজ এবং কৃষকরা দাবি জানিয়েছেন, অবিলম্বে এই অবৈধ সিসা কারখানা বন্ধ করে মালিক ও সংশ্লিষ্টদের গ্রেপ্তার করতে হবে। তাদের বিরুদ্ধে পরিবেশ দূষণ ও প্রাণহানির দায়ে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।

“(২ নভেম্বর), রবিবার এলাকাবাসীরা জানান, মানববন্ধন হওয়ায় কারখানার লোকজন মালামাল নিয়ে পালিয়ে যায়, কিন্তু ক্ষতিগ্রস্তরা এখনো কোনো বিচার পাননি।”

স্থানীয়রা রংপুর বিভাগীয় কমিশনার, পরিবেশ অধিদপ্তর এবং বদরগঞ্জ উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যেন এই ভয়াবহ পরিবেশ-অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা আইনের সর্বোচ্চ শাস্তি পান।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ