মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

হযরত মাওলানা শাহ্-সূফী মোহাম্মদ ইলিয়াছ শাহ্ (রহঃ) গুলবদনী হুজুর পকের একনিষ্ট ভক্ত ও বিন্দু সাধক পাগল বাবা হযরত মোহাম্মদ কাজী হানিফ শাহ্ (রহঃ)-এর ৩৩ তম পবিত্র ওফাত বার্ষিকী উপলক্ষে পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) রাতে টঙ্গীর সাতাইশ গুটিয়া নগর মাজার শরীফে কাজী হানিফ শাহ হুজুরের উত্তরসুরী মাজারের খাদেম পীরজ্বাদা কাজী মো. ফিরোজ শাহর উদ্যোগে পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয়।
ওরশ মোবারকের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মায়ের দোয়া রিয়েল এষ্ট্রেট এন্ড কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান। এ সময় রাজনৈতিক, সামাজিক ও হাজারো ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
ওরশ মোবারক উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভক্তবৃন্দ ও মুরিদানগণ গভীর ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে প্রিয় হুজুর পাগল বাবার রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ওলামায়ে কেরাম, মুরিদ ও আশেকানসহ দূরদূরান্ত থেকে আগত অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। ওরশ চলাকালীন সময়ে সারারাত তবারক বিতরণ করা হয়।
ওরশ মোবারকে বক্তারা হযরত কাজী হানিফ শাহ্ (রহঃ)-এর জীবন, আদর্শ ও আধ্যাত্মিক শিক্ষার নানা দিক তুলে ধরেন। তাঁরা বলেন, তিনি ছিলেন প্রকৃত সুফি সাধক, যিনি মানুষের কল্যাণ ও আল্লাহর সন্তুষ্টির জন্য সারাজীবন কাজ করে গেছেন।
ওরশ মোবারকে গান পরিবেশন করেন দেশের সুনামধন্য বাউল আরিফ দেওয়ান ও
সুনীল কর্মকরা।