মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীর তীরবর্তী
এলাকায় কুমির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শ্যামুবাড়ি গ্রামে কয়েক দিন ধরে এ আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, রাতে এবং ভোরে পদ্মা নদী থেকে কুমির উঠে আসছে আতঙ্কে পদ্মা পাড়ার মানুষ লোকালয়ে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন পদ্মা পাড়ের বাসিন্দারা।
শ্যামুবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, গ্রামের একটি পুকুর পাড়ে অন্তত দুটি কুমির দেখা গেছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কৌতূহলী হয়ে পুকুর পাড়ে ভিড় করছেন স্কুলশিক্ষার্থী ও আশপাশের এলাকার বহু মানুষ।
স্থানীয় যুবক মো. হায়াৎ হোসেন ও মো. রানা ওরফে মধু জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে পথচারীরা পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় গোঁয়ালঘরের কাছে একটি কুমির দেখতে পান। আতঙ্কিত হয়ে তারা চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে টর্চলাইটের আলোতে কুমিরটির ছবি তোলার চেষ্টা করলে কুমিরটি ধীরে ধীরে পুকুর পাড় থেকে নদীর দিকে চলে যায়।
স্থানীয় গৃহবধূ সালিনা বেগম বলেন, “রাতে গোঁয়ালঘরের পাশে কুমির দেখতে পাই। ছবি তুলতে গেলে সেটা পুকুর পাড় থেকে সরে যায়।”
এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তারা দ্রুত কুমিরগুলোকে উদ্ধার এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন বলেন, “বিষয়টি বন বিভাগকে অবহিত করা হয়েছে। তাদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।