মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশনে দীর্ঘদিন ধরে কালোবাজারি চক্র টিকেট সংগ্রহ করে অতিরিক্ত মুল্যে যাত্রীদের কাছে বিক্রি করে আসছে। এতে সাধারণ যাত্রীদের টিকেট না পেয়ে ভোগান্তিতে পড়তে হয় ।
শনিবার বিকেলে২.৩০ মিনিট এ শায়েস্তাগঞ্জ জংসনে র্্যাব ৯ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার শাহ আলম এর নেতৃত্বে অভিযান চালানো হয়।
এ সময় অবৈধ ভাবে টিকেট কেনায় এন আইডি কার্ড এর সাথে মিল না থাকায় ৭ যাত্রীকে আটক করা হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস ভ্রাম্যমান আদালত বসিয়ে
যাত্রী রাহুল রায়, নাজমুল হোসেন, জুয়েল মিয়া ও সেন্টু মিয়া তানভির, প্রানেশ ও সাকিব কে ২৭শ ৫ টাকা জরিমানা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন
শায়েস্তাগঞ্জ
স্টেশন মাস্টার, উত্তম কুমার দেব জনি।
র্যাব ৯ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার শাহ আলম বলেন, যাত্রী সেবায় এ অভিযান অব্যাহত থাকবে।