1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

জুলাইকে বিপ্লব বলতে চায় না বড় রাজনৈ‌তিক দলগুলো : মাহমুদুর রহমান

আবু নোমান মো: হেলাল উদ্দিন
  • Update Time : Thursday, October 23, 2025,
  • 107 Time View

আবু নোমান মো: হেলাল উদ্দিন

ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ ও আমার বাংলাদেশ (এবি) পা‌র্টি এই আলোচনা সভার আয়োজন করেন।
বৃহস্প‌তিবার রাজধানীর তোপখানা‌ রোডে ফারইস্ট লাইফ ইন্সুরেন্স অডিটোরিয়ামে আয়ো‌জিত ‘জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও নির্বাচনী ঐক্য : ক্ষমতা না জনতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দেশের বড় বড় রাজনৈ‌তিক দলগুলো জুলাইকে বিপ্লব বলতে চায় না ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন আমারা দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তি‌নি বলেছেন, স্টা‌ব্লিশমেন্ট ভেঙে যাওয়ার ভয়ে তারা এটাকে বিপ্লব হিসেবে মানতে চায় না।
সভায় মাহমুদুর রহমান বলেন, ‘বড় বড় রাজনৈ‌তিক দলগুলো জুলাইকে বিপ্লব বলতে চায় না। কেন বলতে চায় না, এটা আমি জা‌নি না। বিপ্লবে কেন তাদের এত ভয়, আমি সেটা বু‌ঝি না। এটা হয়তো স্টা‌ব্লিশমেন্ট থেকে সরে আসার যে ভয়, সে‌টির কারণে এটিকে বিপ্লব হিসেবে তারা মানতে চায় না। কারণ বিপ্লবের চ‌রিত্র হলো স্টা‌ব্লিশমেন্ট ভেঙে দেওয়া। স্টা‌ব্লিশমেন্ট ভেঙে দিলে তাদের যে ক্ষমতা, সেটা চলে যায়। এ কারণে তারা এটা‌কে বিপ্লব মানতে চায় না।’
আমার দেশ সম্পাদক বলেন, ‘জুলাইয়ে সারা দেশে যেভাবে এই বিপ্লব ছ‌ড়িয়ে পড়ে‌ছিল, সেটা কি আমরা আমাদের ১৯৭১ সালের স্বাধীনতার সংগ্রাম ছাড়া আর দেখতে পেয়েছি? গত ৫৪ বছরের ইতিহাসে এমনটা আমরা দে‌খি‌নি।’
এই বিপ্লবে কোথায় শহীদ হয়‌নি প্রশ্ন ছুঁড়ে মাহমুদুর রহমান বলেন, ‘আবু সাঈদ রংপুরে শহীদ হয়েছেন, ওয়া‌সিম চট্টগ্রামে শহীদ হয়েছেন। কেবল কুমিল্লার ৩৯ জন শহীদ হয়েছেন; মুগ্ধ উত্তরায় শহীদ হয়েছেন। আমরা যাত্রাবাড়ীর কথা বল‌তে পা‌রি। এটা য‌দি বিপ্লব না হবে, তাহলে বিপ্লব আমরা কাকে বলব।’
এবি পা‌র্টির চেয়ারম্যান ম‌জিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আপ বাংলা‌দেশ পা‌র্টির মুখপাত্র শাহরিন সুলতানা ইরা। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপ‌তি হাসনাত কাইয়ূম, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্যসচিব আরেফিন মুহাম্মদ হিজবুল্লাহ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত প্রমুখ এ সময় বক্তব্য দেন।
আরেফিন হিজবুল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থানের মূলে ছিল ফ্যাসিস্ট হাসিনার জিহবা। হাসিনার কথা শুরু হলে মনে হত, এসব শোনার চেয়ে আমাজন জঙ্গলে বসবাস করা ভালো। আমলাতান্ত্রিক জমিদারি এখনো বহাল আছে, এটা অভ্যুত্থানের বাস্তবতা নয়। তিনি বলেন, জনতার ক্ষমতায়নই হবে জুলাই অভ্যুত্থানের মূল কথা।
রাফে সালমান রিফাত বলেন, অভ্যুত্থানের অনেক সহযোগী অনেকে পুরোনো ধাঁচের রাজনৈতিক খেলায় ডুবে গেছে। রাতের আঁধারে কারো বাসায় বসে নির্বাচনী আসন নিয়ে সমঝোতার চেষ্টা গণ অভ্যুত্থানের চেতনা হতে পারে না।
সমাবেশের শুরুতে মজিবুর রহমান মঞ্জু তার স্বাগত বক্তব্যে বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বহু নতুন নতুন শ্লোগান সংগ্রামী জনতার কণ্ঠে জাগরণ এনেছিলো। তার মধ্যে একটি শ্লোগান নতুন করে মানসপটে খুব রেখাপাত করেছিল, সেটা হলো “ক্ষমতা না জনতা- জনতা জনতা।”

এ ছাড়া উপ‌স্থিত ছিলেন এবি পা‌র্টির সি‌নিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ