1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

তৎকালীন আওয়ামী লীগের ভোট ডাকাতির মাধ্যমে আমাকে পরাজিত করা হয়, ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা,

জহুরুল ইসলাম জপি
  • Update Time : Sunday, October 19, 2025,
  • 81 Time View

তৎকালীন আওয়ামী লীগের ভোট ডাকাতির মাধ্যমে আমাকে পরাজিত করা হয়, ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা,

জহুরুল ইসলাম জপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, শেরপুর জেলা শাখা কতৃক নারীসমাবেশ আয়োজিত হয়েছে। ১৮ অক্টোবর শনিবার বিকেলে শহরে ৫নং ওয়ার্ডের খরমপুর মহল্লার ডাঃ সেকান্দর আলী কলেজে মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা দলের সভাপতি সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম,এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবি এম মামুনুর রশিদ পলাশ, প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ১ সদর আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সদর উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, শহর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাফর আলী,জেলা বিএনপি সিনিয়র সদস্য সাইফুল ইসলাম স্বপন, সদর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম শহিদুল ইসলাম ভিপি,জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউল ইসলাম আতা, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, প্রভাষক শফিকুল ইসলাম চান,জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শওকত,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হরযত নোমান নয়ন, ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নসিম উদ্দিন, সহ জেলা ও ৫নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, তার বক্তব্যে বলেন,বিগত ২০১৮ সালের নির্বাচনে আমি ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী হলে তৎকালীন আওয়ামী লীগের ভোট ডাকাতির মাধ্যমে আমাকে পরাজিত করা হয়েছে।তারপরেও এ আসনের সকল নারী আমার সাথে ছিলেন সেজন্যই আমি এই নারীদেরকে কখনোই ছেড়ে চলে যাব না,আমি আপনাদের ঋণের কথা কখনো ভুলতে পারবো না। আমাকে আপনারা জাতীয় সংসদে যাওয়ার ব্যবস্থা করলে নারীর ক্ষমতায়ন সহ নারীরা যাতে শুধু ঘরে বসে না থাকে সেজন্য তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার ব্যবস্থা করে দেব। আমি সংসদে যেতে পারলে শেরপুরের দেড় থেকে দুই লক্ষ বেকারের চাকরির ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ