মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

কালের বিবর্তনে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী হস্ত চালিত তাঁতশিল্প রক্ষায় লক্ষীপুরের রায়পুরে এক হিন্দু পরিবারের আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, লক্ষীপুর জেলার রায়পুরের দক্ষিণ কেরোয়া গ্রামে রাস্তার পাশে ছোট্ট একটি জায়গাতে বাঁশ আর প্লাস্টিকের উপকরণ দিয়ে নির্মিত একটি কুঁড়ে ঘরের মধ্যে জীবিকা নির্বাহ করতে সুদেব দেবনাথ ও তার স্ত্রী এবং একটি কন্যা সন্তান হস্ত চালিত চোরকির মাধ্যমে মাছ ধরার জাল তৈরি করছেন।
পরিবারটির অন্যান্য সকল সদস্য কৃষি কাজের পাশাপাশি এই হস্ত চালিত চোরকির মাধ্যমে মাছ ধরার জাল তৈরির কাজটি করে থাকেন, এই কাজে স্কুল পড়ুয়া ছোট্ট মেয়েটি লেখাপড়ার পাশাপাশি প্রতিদিন তার বাবা মাকে সহযোগিতা করে আসছে।
তথ্যে জানা যায়, সুদেব দেননাথ তার শশুর বাড়ির লোকজন হতে উদ্বুদ্ধ হয়ে এই হস্ত চালিত চোরকির মাধ্যমে মাছ ধরার জাল তৈরি কাজটি শুরু করেন।
সবকিছু ঠিক মত চলেও গত দুই বছর আগে কিছু দুষ্কৃতিকারী সন্ত্রাসী রাতের অন্ধকারে কারখানায় অগ্নি সংযোগ করে এতে করে তার বেশ কিছু ক্ষতি হয়, পরবর্তীতে আবারও পূনরায় কারখানাটি চালু করেন সুদেব দেননাথ।
হস্তশিল্পটির পরিচালক সুদেব দেননাথ জানান, সরকারের কাছে আমার আকুল মিনতি আমাদের যদি সরকার হতে সহযোগিতা করা হয় তাহলে আমরা এই কাজটির উন্নয়ন ও পরিসর আরও বৃদ্ধি করতে পারবো, এখন যেভাবে কাজ করছি তাতে করে কোন রকমে পেটে ভাতে চলছে তাই আমরা সরকারের নিকট সহযোগিতা কামনা করছি