মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

মৌলভীবাজারের বড়লেখায় প্রায় চার বছর আগের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটকেন্দ্রে হামলা ও ভাঙচুরের মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ২০২১ সালের এই ঘটনায় শিবিরের দায়ের করা মামলায় সম্প্রতি আদালত এই আদেশ দেওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
জানা যায়, ২০২১ সালের ২৮ নভেম্বর বড়লেখা উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের দিন কয়েকটি কেন্দ্রে সহিংসতা, ব্যালট বাক্স ভাঙচুর এবং নির্বাচনী সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করার মতো ঘটনা ঘটে। এই সহিংসতার অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে বড়লেখা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়। দীর্ঘ তদন্ত শেষে সম্প্রতি মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়। এরপর গত ১৯ মে ২০২৫ তারিখে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, “আদালতের পরোয়ানা হাতে পাওয়ার পর থেকেই আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযুক্তরা ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তাদের ধরতে আমাদের একাধিক অভিযান পরিচালিত হয়েছে এবং অভিযান অব্যাহত আছে। ধারণা করা হচ্ছে, আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন।”
এদিকে মামলার বিষয়ে বিএনপির স্থানীয় নেতারা এটিকে ‘রাজনৈতিক প্রতিহিংসামূলক’ বলে আখ্যা দিয়েছেন। তাদের দাবি, “তৎকালীন পরিস্থিতিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের নেতাকর্মীদের হয়রানি করার জন্যই এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল।”
মামলার আইনজীবী জানিয়েছেন, যেহেতু আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, সেহেতু আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। আদালত শীঘ্রই পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করবে।
মামলার আসামিরা হলেন
(৪২)মারুফ আহমদ (২৩) হাফিজুর রহমান শাওন (২৯) জুয়েল আহমদ (২৬) আব্দুল কুদ্দুছ স্বপন (৫০) কামাল আহমদ (৫২)জুয়েল আহমদ (২৬) শরীফ আহমদ (৩০)আব্দুল কুদ্দুছ স্বপন (৫২)সাদ্দাম হোসেন (৩৩)মুজিবুর রহমান সাদ্দাম, সুমন আহমদ (৪০) ফরহাদ হোসেন (৩৪) এমরান আহমদ (২৬), জালাল আহমদ (৪২ মুমিনুল হক টনি (৩২), সুমন আহমদ (৪০), ফরহাদ হোসেন (৩৪), আহমদ (২৬), আবুল হোসেন (২৬), শাহজান আহমদ (৫০), কামাল আহমদ (৫২), শরীফ আহমদ