মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএর মিরপুর কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের ০৪ সদস্যকে ভিবিন্ন মেয়াদে সাজা দিয়েছে মিরপুর বিআরটিএ ভ্রাম্যমান আদালত ০৬।
সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় বিআরটিএ কার্যালয় ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ০৪ দালাল সদস্যকে আটক করা হয়। গ্রেফতারকৃত দালালের পরিচয় জানা যায় , মো: সোহরাব,(৫৩)
০১ মাসের বিনাশ্রম কারাদন্ড।
মো:নূর আলম জিকু ( ৩৭)
১মাসের বিনাশ্রম কারাদণ্ড।
মো: আবু কালাম(২৫)
০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
মো:রইচ(৪০)
০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
ভ্রাম্যমান আদালত ০৬ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার বলেন, ‘আটককৃতরা তাদের দোষ স্বীকার করেছেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাদেরকে বিআরটিএ’র অধ্যাদেশ-১৮৬০ এর ১৮৬ ধারায় সাজা দেয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমাদের আনসার পিসি মোঃসোহেল রানা ও এপিসি মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে আনসার সদস্য সদ্য নিয়মিত টহল দিচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে