মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের রায়পুরে গত ৪২ বছর ধরে বেদখলে থাকা প্রায় ৩৫৬ শতক জমির দখল আদালতের নির্দেশে প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।
রবিবার ( ১৩ অক্টোবর) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাক-ঢোল পিটিয়ে এবং লাল নিশানা টাঙিয়ে জমিগুলো বুঝিয়ে দেন আদালতের একটি প্রতিনিধি দল। উদ্ধার হওয়া জমি উপজেলার ১০ নাম্বার রায়পুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আইয়ুব পাটোয়ারী বাড়ির ।
আদালত সূত্রে জানা গেছে, রায়পুর উপজেলার কাজীর চর মৌজার ৩৫৬ শতক জমি নিয়ে স্থানীয় মৃত আবিদ, ও হানিফ গংদের সাথে তসলিম, সিরাজ, মমতাজ ও বিল্লালদের মধ্যে বিরোধ চলে আসছিল। ১৯৮৩ সালে আবিদ ও হানিফ গং বাদী হয়ে লক্ষ্মীপুর সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০০৪ সালে আদালত আবিদ ও হানিফ গং-কে জমির মালিক হিসেবে ঘোষণা দেন।
স্থানীয়রা জানান, আদালতের প্রতিনিধিদল সকালে ঘটনাস্থলে এসে পরিমাপ শেষে লাল নিশানা গেড়ে জমি হস্তান্তরের কাজ সম্পন্ন করেন।
রায়ের পর প্রতিপক্ষ হাইকোর্টে আপিল করলেও তা খারিজ হয়ে যায়। পরে আদালতের নির্দেশে প্রশাসন জমিটি উচ্ছেদ করে প্রকৃত মালিকদের দখলে দেয়।
জমি বুঝিয়ে দিতে আদালতের পক্ষে জেলা জজ আদালতের নাজির হুমায়ুন কবির, সার্ভেয়ার আব্দুর রহিম এবং পুলিশের একটি চৌকস দল উপস্থিত থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ।
বাদী হানিফের পুত্র বাহার পাটোয়ারী বলেন, দীর্ঘ ৪২ বছর পর আমরা আইনের সহায়তায় জমি ফিরে পেয়েছি। এই জমির জন্য আমার দাদা আইয়ুব আলি ও জেঠা লনি মিয়া হত্যার শিকার হন। ছয়টি গরুও হত্যা করা হয়। এখন ন্যায়বিচার পেয়ে আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা আরও বেড়ে গেছে।
জেলা জজ আদালতের নাজির হুমায়ুন কবির বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী ঢাক-ঢোল পিটিয়ে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। উচ্ছেদ অভিযান এখনো পুরোপুরি শেষ হয়নি, আমারা কাজটি সম্পন্ন করে তার পরে যাবো