মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ঢাকার দোহারে ৫ জেলের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭অক্টোবর) ১০ ঘন্টা দোহারের পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণের অপরাধে ৫ জন জেলেকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় সাজা দেয়া হয়। এ সময় ২০০০ মিটার কারেন্ট জাল ও মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।
পরে আটককৃতদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জব্দকৃত ট্রলার প্রকাশ্য নিলামে বিক্রি করা হয় ও বিক্রয়লব্ধ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম তানিয়া তাবাস্সুম তমা।