মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ঘোষণা দিয়েছেন কোন অবৈধ সংযোগ থাকবে না সব আসবে সরকারি রাজস্বের আওতায় । ৫ ই আগস্ট এর পর আওমি ফ্যাসিস্ট শক্তি পালিয়ে গেলেও তারের দোশোররা এখনো করছে অনিয়ম এবং দেশের ক্ষতি । তারি পরিপ্রেক্ষিতে মিরপুর শেওড়াপাড়া অলীরটেক আলিফ হাসান হোটেলে চলছে অবৈধ গ্যাস সংযোগ। এই মার্কেটটি এই এলাকার সাবেক কাউন্সিলর জনির নিয়ন্ত্রণাধীন বলে জানা যায় । হোটেলের আশেপাশের আবাসিক বাড়ি ঘরের বেশ কিছু মালিকপক্ষ সাংবাদিকদের জানাই এখানে বিশাল অবৈধ গ্যাস সংযোগ আছে যাদের কারণে আমরা আমাদের বাসা বাড়িতে বৈধ গ্যাস সংযোগ দিয়েও পর্যাপ্ত গ্যাস পাই না, এমন একটি সংবাদের ভিত্তিতে সাংবাদিকদের একটি দল অনুসন্ধানে নামলে ওই হোটেল এবং তার আশেপাশে কমপক্ষে ৭০ থেকে ৮০ টি অবৈধ লাইনের সন্ধান পায়। সাংবাদিকদের উপস্থিতিতে টের পেয়ে তারা বিভিন্ন সন্ত্রাসী লোকদেরকে ডাকে তারা চাপাতি সহ দেশীয় অস্ত্র নিয়ে একত্রিত হতে শুরু করে, সাংবাদিকরা এক পর্যায়ের ভিডিও করে ছবি তুলে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। এরপরে আসে তাদের একের পর এক হুমকি। বিষয়টি তিতাস কর্তৃপক্ষকে জানালে তারা জানায় কিছুদিনের মধ্যে আমাদের অভিযান আছে আমরা বিষয়টি আমলে নিলাম এবং ব্যবস্থা নেয়া হবে। অথচ এলাকাবাসীর দাবি তিতাসের বেশ কিছু কর্মকর্তারা এই অবৈধ সংযোগ হইতে প্রতিমাসে এক থেকে দুই লক্ষ টাকা নেয় বলে জানা যায়। গত ১৬ বছরে কেউ এই এলাকায় কোন প্রকার তিতাসের লোক প্রবেশ করতে দেখেনি। ৫ ই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার চলা অবস্থায় এখনো আওমি ফ্যাসিসটরা অবৈধ গ্যাস সংযোগ দিয়ে অবৈধ পন্থায় কামিয়ে নিচ্ছে টাকা। প্রশাসনের চোখে কাঠের চশমা তিতাস দেখেও দেখছে না বিষয়টি।