মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শেরপুর জেলা আওয়ামী লীগর সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালের জামিন ইস্যুতে জেলা জজ, পিপি ও জিপির অপসারণ সহ ৭ দফা দাবিতে আন্দোলনে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র জনতা, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। ৬ অষ্টোবর রবিবার সকাল ৯টা থেকে শেরপুর আদালত, পুলিশ সুপার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা একপর্যায়ে আদালতের প্রদান ফটক অবরোধ করেন। ওই সময় আদালতের ভেতরে কোন বিচারক ও আইনজীবী প্রবেশ করতে না পারায় দুপুর পর্যন্ত বিচারিক কার্যক্রম বন্ধ থাকে।
অবরোধচলাকালে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মামুনুর রহমান বলেন আ:লীগ নেতা চন্দন কুমার পালকে জামিনের মাধ্যমে পালানোর সুযোগ দিয়ে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের রক্তের সাথে বেঈমানী করা হয়েছে। তাকে গ্রেফতারসহ আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। ৭ দফা দাবিগুলো হচ্ছে জেলা জজের অপসারণ, আদালতের পিপি ও জিপির অপসারণ, আ: লীগ নেতা চন্দ কুমার পালের গোপনীয় জামিনের সহায়তাকারীদের চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনা, চিহ্নিত আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার, আইনি সহায়তা সেল গঠন ও শহীদদের মামলায় ব্যাণিজ্যকারীদের শান্তির আওতায় আনা।
ওইসময় বক্তব্য রাখেন শেরপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো: লিখন মিয়া, কেন্দ্রীয় যুবশক্তির সংগঠক মাহমুদুল হাসান রাকিব, সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নূর ইসলাম, সিনিয়র যুগ্ম সমন্বকারী রাশেদুল হাসান দেওয়ার, জেলা যুবশক্তির আহবায়ক আশরাফুল আলম, জুলাইযোদ্ধা মো: আরিফ, শহীদ মাহবুবের বড়ভাই মাজহারুল ইসলাম মাসুদ প্রমখু।