মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

নিয়ম নীতি উপেক্ষা করে অপরিকল্পিত বালু উত্তোলন করে কর্ণফুলী নদী সহ রাঙ্গুনীয়ার আরো ছোটখাটো নদীর উভয় পাশের মানুষের ঘর-বাড়ি, ফসলী জমি, রাস্তা ঘাট, কবরস্থান, শ্মশান হুমকির মুখে পড়েছে।
স্বৈরশাসক এর পতনের পর এ ধারাবাহিকতা কাম্য ছিল না।
সরকার রাজস্বের জন্য এ বিষয়টি চালুর পক্ষে অবস্থান নিলেও মোটেই নিয়ন্ত্রণ করতে পারেনি।
এ ব্যবসায় জড়িতদের মধ্যে দেশ ও জাতির জন্য চিন্তা থাকাটা জরুরি ছিল।
ব্যক্তি হিসেবে এ ব্যবসায় যাঁরা জড়িত, রাজনৈতিক পরিচয় থাকলে তাঁদের আরো বেশি মনোযোগী হওয়াটা জনগণের প্রত্যাশা ছিল।
আমরা মনে করি, বালি নিয়ে রাজনীতি না করে সকলেই ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সরকারি ভাবে এটাকে নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের পাশে থাকে।