1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

মধুপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০২৫ উদযাপন

Reporter Name
  • Update Time : Monday, September 29, 2025,
  • 103 Time View

 

মোঃ হাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল) :

টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “কর্তৃপক্ষের সকল দ্বার,খুলে দিবে তথ্য অধিকার’ এই স্লোগান কে সামনে রেখেই টাঙ্গাইল মধুপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টম্বর) মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় এ অনুষ্ঠান উদযাপিত হয়। এবারের প্রতিপ্রাদ্য ছিল ” ডিজিটাল যুগে পরিবেশ সংক্রান্ত তথ্যে অভিগ্যতা নিশ্চিত করণ”। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা চত্তরে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সনাকের সভাপতি বজলুর রশিদ চুন্নু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাজীব আল রানা, টিআইবি আঞ্চলিক এরিয়া কো- অর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং, সমাজসেবা অফিসার মোস্তফা হোসাইন, তথ্য কর্মকর্তা স্বপ্না কর্মকার,উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, সনাকের সাবেক সভাপতি আব্দুল মালেক বিএস সি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইয়েস দলনেতা হাবিবুর রহমানসহ অন্যান্য সদস্য গন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা তথ্য অধিকার আইন বাস্তবায়নে সুশাসন ও জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরেন। এর ফলে মানুষের যে মৌলিক অধিকার বাস্তবায়ন হবে বলে জানান।

 

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ