1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালন

মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • Update Time : Monday, August 10, 2026,
  • 107 Time View

আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুণরাই মূল শক্তি’ এই প্রতিপাদ্যে নিয়ে গাইবান্ধায় আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ রোববার দুপুরে কয়েক দফা দাবিতে সাঁওতাল নারী-পুরুষরা, তীর- ধনুক, ফেষ্টুন ও ব্যানার হাতে নিয়ে নানা সাজে পুলিশ সুপারের কার্যালয়ের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এসে সমাবেশ করে।

সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ফোরাম, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ,  এএলআরডি, কাপেং ফাউন্ডেশন, আদিবাসী উন্নয়ন সংস্থা- ঘোড়াঘাট, সামাজিক সংগ্রাম পরিষদ গাইবান্ধার যৌথ উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডাঃ ফিলিমন বাসকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খোকন সুইটেন মুরমু, সাহেবগঞ্জ-বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক রাফায়েল হাসদা, যুগ্ম সাধারণ সম্পাদক বিটিশ সরেন, আদিবাসী- বাঙালি সংহতি পরিষদ, গাইবান্ধা সদর উপজেলা শাখার আহ্বায়ক গোলাম রব্বানী মুসা, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবীর তনু ও সদস্য সচিব মোর্শেদ হাসান দীপন, আদিবাসী নেতা আনিছুর রহমান মইনুল, অঞ্জলি মুরমু, তৃষ্ণা মুরমু সহ অন্যরা।

বক্তারা বলেন, তিন সাঁওতাল হত্যা, লুটপাট, অগ্নিসংযোগের প্রায় দশ বছর পেরিয়ে গেছে। এই নৃশংস হত্যাকান্ডের ঘটনার আজও বিচার কাজ শুরু হয়নি। সেই সাথে মামলা থেকে  সাবেক এমপি আবুল কালাম আজাদ ও উপজেলা চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলের মতো গুরুত্বপূর্ণ আসামিদের নাম বাদ দেওয়া হয়েছে।

বক্তারা সাঁওতাল হত্যার সকল আসামীদের দ্রুত গ্রেফতার, বাপ দাদার জমি ফেরত ও তিন ফসলি জমিতে ইপিজেড না করা সহ কয়েক দফা দাবী জানান।

এছাড়াও আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনেরও দাবী জানানো হয়।

আলোচনা সভা শেষে আদিবাসী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে কবিতা আবৃত্তি, নাচ ও গান পরিবেশন করেন।

উল্লেখ্য, বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৪ সালে জাতিসংঘ ৯ আগস্টকে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ হিসেবে ঘোষণা করে

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ