1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

জাতীয় সাংবাদিক সংস্থা কার্যনির্বাহী পরিষদের কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা

Reporter Name
  • Update Time : Monday, September 29, 2025,
  • 87 Time View

 

মোঃ সাদেকুল ইসলাম স্টাফ রিপোর্টার গাজীপুর :

২৭ সেপ্টেম্বর ২০২৫ রোজ শনিবার জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন প্রয়াত নেতা মোহাম্মদ আলতাব হোসেনের ১২ ফেব্রুয়ারি ১৯৮২ শালে স্থাপিত জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মোহাম্মদ আলতাব হোসেন প্রতিষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার ২০২৫-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে এম কাজল খান। প্রধান সম্পাদক দৈনিক আজকের আলোকিত সকাল ) যুগ্ম মহাসচিব হিসেবে শপথ নিয়েছেন। সেই সাথে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ তাকে গাজীপুর জেলা সহ বিভিন্ন জেলা কমিটির দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। প্রবীণ সাংবাদিক এম কাজল খান এর বক্তব্যে
বলেন আমি প্রয়াত সাংবাদিক জনাব, মরহুম মোহাম্মদ আলতাফ হোসেন স্যারের কলম সৈনিক। আমাকে উনি কলম সৈনিক হিসেবে ঘোষনা দিয়ে গেছেন।

আমি আমার সাংবাদিকতার গুরুর আদেশ পালন করার জন্য প্রয়োজনে কলমের কালি শেষ হয়ে গেলে। ন্যায় ও সত্যের জন্য নিজের শরীরের রক্ত দিয়ে দেশ ও জাতির জন্য লিখে যাব ইনশাল্লাহ। উক্ত অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী পরিষদ মোঃ রফিকুল ইসলাম বলেন।সাংবাদিকতার কাজের মূল উদ্দেশ্য হলো সাংবাদিকদের পেশাগত অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা তাদের দক্ষতা বৃদ্ধি করা সাংবাদিকতার নীতি ও নৈতিকতা সমুন্নত রাখা সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিকতার স্বাধীনতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা।

তিনি আরো বলেন দীর্ঘদিন ধরে জাতীয় সাংবাদিক সংস্থার সাথে সম্পৃক্ত আছে। অতীত অভিজ্ঞতা থেকে বলতে পারি ২০২৫ ইং সালে গঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ অতীতের সকল কমিটি থেকে সম্পুর্ন ব্যতিক্রম। এ বছর ২০২৫-২০২৮ মেয়াদে গঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সারাদেশ থেকে যাচাই-বাছাই করে বস্তনিষ্ট সংবাদ কর্মীদের নিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কমিটি গঠন করা হয়েছে। তিনি আরো বলেন সহযোদ্ধা প্রবীণ সাংবাদিক এম কাজল খান বহু অভিজ্ঞতা সম্পুর্ন ব্যক্তি। কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্দেশ ও কাজল খানের সার্বিক সহযোগিতায় কেন্দ্রের নীতি অনুসরণ করে গাজীপুরে কর্মরত বস্তনিষ্ট সংবাদ কর্মীদের নিয়ে সুন্দর এবং শক্তিশালী একটি জেলা কমিটি গঠন করা হবে।

শপথ গ্রহণ ও পরিচিতি সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি
মোছাঃ আছিয়া আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় নীতিনির্ধারক পরিষদের সদস্য সচিব
মোঃ আবুল বাসার মজুমদার
এবং সাংবাদিক জারিন মনজুম মৌ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয় এর রত্নাগর্ভা মা সামসি আরা জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এটিএন এমসিএল এর ডিরেক্টর মোঃ আনিসুর রহমান, এবং শহীদ সাংবাদিক আবু তাহের মোঃ তুরাব’ এর ভাই আবুল আহসান মোঃ আজরফ।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মোঃ আলমগীর গনি, নীতিনির্ধারক পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল হোসেন, সদস্য মুহম্মদ মনজুর হোসেন, নির্বাহী পরিষদের নির্বাহী সভাপতি মোঃ শাহজাহান মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা শাখার সভাপতি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিক বৃন্দ ।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ