1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

ধর্ষণসহ একাধিক মামলার আসামি রুবেল গ্রেফতার

Reporter Name
  • Update Time : Wednesday, September 24, 2025,
  • 121 Time View

 

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ধর্ষণসহ একাধিক মামলার আসামি রুবেল (৩৭) গ্রেফতার হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে সিডস্টোর, মাষ্টার বাড়ি, তেপান্তর গেইটের সামনে থেকে তাকে আটক করে ভালুকা মডেল থানা পুলিশ।

ত্রিশালে ১১ বছরের স্কুলছাত্র রিফাত গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ। এ ঘটনায় প্রবাসী আকরামের স্ত্রী ও রিফাতের মা তাসলিমা অভিযোগ করেছেন যে, দীর্ঘদিন ধরে অভিযুক্ত আসামী রুবেল তাকে (রিফাতের মা) জোরপূর্বক ধর্ষণ, নির্যাতন ও ব্লেকমেইল করে আসছিল। সামাজিক ভাবে লজ্জায় পড়া ও সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে এতদিন বিষয়টি প্রকাশ করেননি তিনি।

তাসলিমার দাবি, রুবেল শুধু তাকে নয়, তার সন্তান রিফাত ও রিয়াদকেও শারীরিকভাবে নির্যাতন করতো। রিফাত আত্মহত্যা করার ৩০ মিনিট আগেও রুবেল তাকে ধর্ষণ করেছে বলে কান্নাজড়িত কণ্ঠে জানান তিনি।

তাসলিমা অভিযোগ করে বলেন, “আমার সন্তান রুবেলের অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। এতদিন চুপ থাকলেও এখন আমি আর নীরব থাকবো না। আমার সন্তানের মৃত্যুর জন্য রুবেলই একমাত্র দায়ী। নিহত রিফাতের মা তাসলিমা ন্যায়বিচার চেয়ে ০৯/সেপ্টেম্বর ২৫ খ্রীঃ ত্রিশাল থানায় একটি ধর্ষণ মামলা করেন (মামলা নং- ০২/ বাৎসরিক নং-২৪২)।

স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল তার স্ত্রীর কাছে যৌতুক দাবি ও নারী নির্যাতনের মামলায় ২ বছর দণ্ডপ্রাপ্ত হয়ে সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছিল। মুক্তির কয়েকদিন পরেই (২১ সেপ্টেম্বর) আবারও গ্রেফতার হলো সে। উল্লেখ্য আজ ২১ সেপ্টেম্বর তসলিমাকে আবারও ব্ল্যাকমেইল করে ধর্ষণ করার জন্য তেপান্তর আবাসিক হোটেলে নিয়ে যায় এবং সেখান থেকে সে গ্রেপ্তার হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ