1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

কুমিল্লার বুড়িচংয়ে তেল পরিমাপে গড়মিল, বিএসটিআইয়ের জরিমানা

মোঃ আবদুল আউয়াল সরকার,কুমিল্লা :
  • Update Time : Wednesday, October 8, 2025,
  • 141 Time View

কুমিল্লার বুড়িচং উপজেলায় তেল পরিমাপে গড়মিল ধরা পড়ায় মদিনা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ মোবাইল কোর্ট।

বুধবার (৮ অক্টোবর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নাজিরাবাজার এলাকার মদিনা ফিলিং স্টেশনের একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৭০ মিলিলিটার কম তেল সরবরাহের প্রমাণ পাওয়া যায়।

এঘটনায় প্রতিষ্ঠানটিকে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় আরও দুটি ফিলিং স্টেশন জান্নাত ফিলিং অ্যান্ড সিএনজি সার্ভিসেস, আলেখারচর এবং নাঈমুল ফিলিং স্টেশন অ্যান্ড এলপিজি, আলেখারচর এর ডিসপেন্সিং ইউনিট যাচাই করে তেল পরিমাপ সঠিক পাওয়া যায়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ, মো. লুৎফর রহমান, প্রকৌশলী আরিফ উদ্দিন প্রিয় এবং ফিল্ড অফিসার (সিএম) ইকবাল আহাম্মদ।

বিএসটিআই ও জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, জনস্বার্থে তেল পরিমাপে সঠিকতা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ