1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

আলমনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : Monday, September 22, 2025,
  • 108 Time View

 

মোঃ আবুল কালাম, নবীনগর প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলমনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কয়েকজন শিক্ষক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগ নিয়ে স্থানীয় আমির হোসেন সোমবার (২২ সেপ্টেম্বর) নবীনগর রিপোর্টার্স ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।

অভিযোগে বলা হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ একাধিক শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। কেউ সময়মতো ক্লাস নেন না, কেউ অযথা ছুটি কাটান—ফলে বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা অচল হয়ে পড়েছে। এতে ছাত্রছাত্রীদের পড়াশোনায় চরম ব্যাঘাত ঘটছে এবং শিক্ষার মান ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শুধু শিক্ষক নয়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধেও রয়েছে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ। স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, যা শিক্ষার পরিবেশকে আরও নষ্ট করছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

সংবাদ সম্মেলনে আমির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন—

“বিদ্যালয়ে শিক্ষকরা নিয়মিত অনুপস্থিত থাকেন। শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। আমরা অভিভাবকরা ভীষণভাবে উদ্বিগ্ন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানাই।”

এমন অভিযোগকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যেও তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তারা আশা করছেন, স্থানীয় প্রশাসন দ্রুত তদন্ত করে বিদ্যালয়ের সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনবে।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ