1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

ঘুষ না পেয়ে রৌমারীতে নার্সের ভাতা আটকালেন কর্মকর্তা!

Reporter Name
  • Update Time : Wednesday, June 18, 2025,
  • 219 Time View

 

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি :

 

ঘুষ না দেওয়ায় বেতন ও অবসর ভাতার ফাইল আটকে রাখার অভিযোগ উঠেছে রৌমারী উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুজ্জামানের বিরুদ্ধে। ভুক্তভোগী নার্স আতোয়ারা খাতুন অভিযোগ করেন, দীর্ঘ আট মাস ধরে হয়রানির শিকার হয়ে তিনি মানবেতর জীবন-যাপন করছেন।

২০২৪ সালের ৩ নভেম্বর আতোয়ারা খাতুন এলপিআরের জন্য আবেদন করেন। ফাইলটি ১৭ নভেম্বর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তরে পাঠানো হলেও এখনো তা নিষ্পত্তি হয়নি। এ অবস্থায় তিনি বেতন ও অবসর ভাতা থেকে বঞ্চিত।

আতোয়ারা খাতুনের স্বামী জামায়াত কর্মী কাদের মোল্লা অভিযোগ করেন, বিষয়টি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে গেলে হিসাবরক্ষণ কর্মকর্তা উত্তেজিত হয়ে দুর্ব্যবহার করেন।

স্থানীয় জামায়াত নেতারা দাবি করেন, এটি উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি। তবে হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুজ্জামান ঘুষ চাওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, “অস্বাভাবিক কিছু ঘটেনি। কোনো অনিয়ম করিনি।”

রৌমারী উপজেলা জামায়াত আমির হায়দার আলী বলেন, “বিষয়টি নিয়ে সামান্য বাগবিতণ্ডা হলেও আমি উপস্থিত থেকে তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দিই।”
এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার বলেন, তিনি ছুটিতে আছেন তবে ঘটনা খতিয়ে দেখা হবে।

 

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ