মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

সুন্দরবনে নিষেধাজ্ঞা শুধু কাগজে-কলমে; চলছে মাছ ও কাঁকড়া আহরণ

রিপোর্টার নাম / ২০০ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

 

মেহেরব হোসেন, কয়রা (খুলনা) প্রতিনিধি :

১লা জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনের সব নদী ও খালে মাছ, কাঁকড়া ধরার পাশাপাশি পর্যটক ও সাধারণ সাধারণ মানুষের প্রবেশ এবং বনজদ্রব্য আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। তবে খোঁজখবর নিয়ে দেখা গেছে, বাস্তবে সেই নিষেধাজ্ঞা মানার কোনো চিহ্ন নেই।পশ্চিম সুন্দরবনের খুলনার কয়রা উপজেলায় ‘কোম্পানি’ নামধারী কিছু অসাধু মাছ ব্যবসায়ীর ইন্ধনে নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনের অভয়রণ্যে ও বিভিন্ন খালে বিষ দিয়ে মাছ শিকার চলছে পুরো দমে।

গহিন বনের নীল কোমল স্টেশন এর ভিতর ,বালুরগাং, আমড়া তুলি,নীল কোমল অফিস খাল,বঙ্গবন্ধুর ,পুনতিদ্বীপ , কেঁড়ড়াসুটি ,ভোমরখালির ভিতর বয়ার শিং,ভোমর খালি অফিস খাল ,,পাটকোস্টার মোরগখালি ,চেরাগাখি, পাটকোস্টা অফিস খাল ,কাশিয়াবাদের নলবুনিয়া,ছোটো দুখমুখি ,বড় দুধমুখি ,পিনখালি,চালকি ,কালাবগির আদাচাই, অফিস খাল,মামার খালসহ বজবজা, খাসিটানা, গেওয়াখালী, ভোমরখালী, পাথকষ্টাসহ অন্যান্য খাল ও ভারানিতে ২০০-২৫০ টি নৌকায় চিংড়িসহ অন্য প্রজাতির মাছ শিকার করছে তারা। তাদের এ কাজে বন বিভাগের স্থানীয় কর্মকর্তারাও জড়িত বলে অভিযোগ রয়েছে।

ওইসব জেলে নামধারীরা তাদের আহরণকৃত চিংড়ি ভোররাতে কয়রা উপজেলা সদরের দেউলিয়া মৎস্য আড়ত, চাঁদালি মৎস্য আড়ৎ, পার্শ্ববর্তী নওয়াবেকীর মৎস্য আড়ৎ, প্রতাপনগর মৎস্য আড়ৎ, নলিয়ান ,দাকোপ ও সুন্দরবনের ভিতর দিয়ে মংলা নিয়ে বিক্রি করছে। শুঁটকির ফড়িয়ারা গোপনে এসব চিংড়ি জেলেদের কাছ থেকে কিনে সুন্দরবনের সন্নিকটে পার্শ্ববর্তী উপজেলা গুলোতে অবৈধভাবে গড়ে ওঠা কয়েকটি খটিঘরে নিয়ে আগুনে শুকিয়ে চড়া দামে বিক্রি করছে।

পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের বানিয়াখালী, নীলকোমল, নলিয়ান ,বানিয়াখালী ,কাশিয়াবাদ, কোবাদাক স্টেশনের অসাধু বনরক্ষীদের প্রত্যক্ষ সহযোগিতায় চলছে মৎস্য আহরণ। অভিযোগ রয়েছে, সিন্ডিকেটের বাইরে কোনো জেলে মাছ ধরতে সুন্দরবনে গেলে তাদের বন কর্মকর্তা ও পুলিশ দিয়ে মাছসহ ধরিয়ে দেয়া হয়। তবে বন বিভাগের কর্মকর্তাদের দাবি ম্যানেজ হওয়ার কোন সুযোগ নেই ।তারা নিয়মিত অভিযান অব্যাহত রেখেছেন ।নিষেধাজ্ঞায় বনের ভিতর প্রবেশ করে মাছ ধরার কোন নেই।

অনুসন্ধানে জানা গেছে, সুন্দরবনকে কেন্দ্র করে অবৈধ কিছু ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে উঠেছে। এসব সিন্ডিকেটের নেতারা বন বিভাগকে ম্যানেজ করে দীর্ঘদিন তাদের অবৈধ ব্যবসা টিকিয়ে রেখেছেন। এদের অনেকেই বনদস্যুদের পৃষ্টপোষক হিসেবে পরিচিত এবং একাধিক মামলার আসামি। বর্তমানে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় কোনো সাধারণ জেলে-বাওয়ালি সুন্দরবনে প্রবেশ করতে না পারলেও কোম্পানি নামধারী ব্যবসায়ীরা তাদের অবৈধ ব্যবসা চালু রেখেছেন।

এদিকে এই নিষেধাজ্ঞা লোক দেখানো উল্লেখ করে সুন্দরবন নির্ভরশীল বনজীবী সুন্দরবনের মাছ-কাঁকড়া ধরে জীবন ও জীবিকা নির্বাহ করেন, এমন একাধিক জেলে নাম প্রকাশ না করার শর্তে বলেন, যে কারণে সুন্দরবনের প্রবেশ নিষেধাজ্ঞা হয় সেই কাজ শতভাগ হয় না, হয় লোক দেখানো কিছু।

তারা বলেন, নিষেধাজ্ঞাটা গোটা সুন্দরবনে। এ কারণে বনের ভেতরের নদী-খালে সাধারণ জেলেরা যেতে পারেন না। কিন্তু যারা গভীর সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরেন, তাদের কিন্তু এ সময়টা সুবর্ণ সুযোগ। কারণ তখন সাধারণ জেলেরা থাকে না।

সুন্দরবনের আয়তনের শতকরা ৫০ ভাগের বেশি এখন অভয়ারণ্যভুক্ত উল্লেখ করে তারা বলেন, সাধারণ সময়েই ওদের আটকানো যায় না, আর এখন তো নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার সময়ে সুন্দরবন ইজারা নেওয়ার মতো করে তারা অভয়ারণ্য দখল করে নেয়।

অনেকে সরাসরি স্বীকার না করলেও কিছু জেলে ও কোম্পানীরা জানান, ঘুষ দিয়ে সুন্দরবনে মাছ ধরতে যাচ্ছেন তারা। একজন বলেন, সব ম্যানেজ করেই সুন্দরবনে যাই। মহাজন আর আড়তদার ম্যানেজ করে দেয়। অভয়ারণ্যে তো বারো মাস বন্ধ আমরা ম্যানেজ করেই সেখানেও ১২ মাস মাছ ধরি। তবে বন্ধের সময় একটু বেশি টাকা দিতে হয়।
আবার অনেক জেলে জানান, নিয়ম মানলে তো আর পেট চলে না। নিষেধাজ্ঞার সময়ে সরকারের খাদ্য সহায়তা সব জেলে পায় না। যাদের নাম তালিকায় আছে, তারাও সময়মতো সহায়তা পায় না। এবার এখনও চাল বিতরণ হয়নি। তাদের অভিযোগ, প্রকৃত জেলে না হয়েও অনেক সচ্ছল মানুষ এই সহায়তা পান।

কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশির জেলে মোকসেদ আলী বলেন, আমরা সুন্দরবনের মাছ ধরে জীবিকা নির্বাহ করি। আমরা সারাবছর যা রোজগার করি বন্ধের সময় তাতে ভালোভাবে সংসার চলতো। কিন্তু কোম্পানি নামধারী সিন্ডিকেটের কারণে আমরা অভাব কাটিয়ে উঠতে পারি না।তিনি আরও বলেন, তারা প্রভাবশালী, তাদের সাথে ভালো সম্পর্ক ছাড়া সুন্দরবনের মাছ-কাঁকড়া ধরা যায় না। বিভিন্ন মামলা খাওয়ার ভয়ে মুখ বুজে সহ্য করি কষ্ট হলেও। তাদের হাত অনেক লম্বা, তারা সবাইকে ভাগা গিয়ে সকল জেলেকে নিয়ন্ত্রণ করে থাকে। বন বিভাগ সূত্র জানা যায়, পাস-পারমিট বন্ধকালীন তিন মাস অবৈধভাবে বনে ঢুকে কেউ যাতে মাছের বংশবিস্তারে ক্ষতিসাধন না করতে পারে, সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দেয়া হয়েছে স্টেশন কর্মকর্তাদের ।

সুন্দরবন ও উপকূল সুরক্ষা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শুভ্র শচীন বলেন, এভাবে নিষেধাজ্ঞা অমান্য করে বিষ প্রয়োগে মাছ ধরা অব্যাহত থাকলে সুন্দরবনের জলজ সম্পদসহ জীববৈচিত্র্য ভয়াবহ হুমকির মুখে পড়বে। প্রশ্ন হলো, যারা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে তারা কীভাবে ঢুকছে এবং আহরণকৃত মাছ-কাঁকড়া কোথায় বিক্রি করছে? বন বিভাগের সে বিষয়ে কোন কার্যকর মনিটরিং নেই।নিষেধাজ্ঞার সময়ে সুন্দরবনের কিছু অসাধু বন কর্মকর্তার দুর্নীতির কারণে এর সুফল পাওয়া যায় না। এভাবে চলতে থাকলে সুন্দরবনের মাছের প্রজনন ও উৎপাদন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। তিনি নিষেধাজ্ঞার সময়ে সুন্দরবন উপকূলীয় জেলেদের পর্যাপ্ত খাদ্য সহায়তা নিশ্চিত করার দাবি জানান।

এ ব্যাপারে নীল কোমল স্টেশন কর্মকর্তা উৎকোচ নেয়ার কথা অস্বীকার করে বলেন, বর্তমানে পাস-পারমিট বন্ধ। এ সময়ে জেলেদের বনে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। অবৈধভাবে বনে ঢুকে যারা মাছ শিকার করছে, তাদের ধরে আইনগত ব্যবস্থা

 

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *