1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

নকলায় যৌথ বাহিনীর অভিযানে প্রায় ১’শ বস্তা সরকারি চাল সহ বিএনপি নেতা আটক

জহুরুল ইসলাম জপি:
  • Update Time : Saturday, May 31, 2025,
  • 142 Time View

জহুরুল ইসলাম জপি:

শেরপুরের নকলায় যৌথ বাহিনীর অভিযানে  খাদ্যবান্ধব কর্মসূচির আওতায়  বরাদ্দকৃত সরকারি প্রায় ১শ টি বস্তায় ৩ হাজার কেজি  চাল  আটক সহ অবৈধভাবে মজুতের অভিযোগে চর- অষ্টাধর  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়াকে  আটক করা হয়েছে।

বৃহস্পতিবার মধ্য  রাতে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা বাজারের শাজাহান বেকারীর সাথে জনৈক নূর ইসলামের মার্কেটে ও নারায়নখোলা হাজী মোড়ে অভিযান চালিয়ে পৃথক দুটি স্থানে  এসব চাল আটক করেন।

অভিযানের নেতৃত্ব দেন নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার। অভিযানে সেনাবাহিনী ও থানা পুলিশের দুটি দল সহায়তা করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরঅষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে খাদ্যবান্ধব কর্মসূচির ভিজিডি’র চাল ও টিসিবির পণ্য সংগ্রহ করে জনৈক নূর ইসলামের মার্কেটের একটি কক্ষে (ব্যক্তিগত গুদাম) মজুত রাখতেন। পরে সেসব পণ্য  বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বাজারজাত করার প্রস্তুতি নেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন তার গুদামে হানা দেয়। এসময়

অভিযানে ৪১ বস্তা সরকারি চাল উদ্ধারসহ শাজাহান মিয়াকে আটক করা হয়। পরে নারায়নখোলা হাজী মোড়ে অভিযান চালিয়ে একটি নির্মাণাধীন ভবনের পৃথক দুটি কক্ষ থেকে আরও ৫৫ বস্তা চাল  জব্দ করা হয়। তবে এখান থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঘটনার বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, অভিযানে জব্দকৃত মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ