1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

রূপসায় স্ত্রী’র পরকীয়ার জেরে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : Saturday, May 24, 2025,
  • 163 Time View

ফ.ম.আইয়ুব আলী

রূপসায় স্ত্রীর পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে আবদার শেখ (৪৫) নামে এক প্রতিবেশীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী মনি শেখ। গত বৃহস্পতিবার (২২ মে) রাত ১০টা ৩০ মিনিটের সময় উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর গ্রামে মো. মনি শেখ এর বসত বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপসা উপজেলার ভবানীপুর গ্রামের মনি শেখ এর স্ত্রী তানজিলা বেগম (৩৫) এর সহিত আবদার শেখের সাথে দীর্ঘ দিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার সময় পরকীয়ার জের হিসাবে মনি শেখ তার বাড়িতে আবদার শেখকে ঘরের বিছানায় স্ত্রীর সাথে দেখে ধারালো দা দিয়া এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে তার লাশ টেনে হিচরে বাথরুমের পাশে খালি জায়গায় গর্তে বস্তাবন্দি করে ফেলে দেয়। সে সময় তার স্ত্রী তানজিলাকেও কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তানজিলাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আরও জানা যায়, স্বামী মনি শেখ কিডনি এবং ফ্যাটি লিভার রোগে ভুগছিলেন তার অসুস্থতার সুযোগে তার স্ত্রী তানজিলা একই গ্রামের আবদার শেখের সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে। ঘটনার দিন মনি শেখ তার বিছানায় তার স্ত্রীর সাথে ভিকটিমকে দেখে দু’জনকে এলোপাতাড়ি কোপায়।

রূপসা থানা অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান জানান, মৃত আবদার শেখ এর সুরহতাল রিপোর্ট প্রস্তুতসহ আনুসাঙ্গিক কার্যক্রম সম্পন্ন করে লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো দা উদ্ধার করা হয়েছে। আসামী মনি শেখকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ