মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

অচেনা পরিস্থিতিতেও চিরচেনা মাহিয়া মাহি

রিপোর্টার নাম / ২২৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক : দেশীয় চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে বছরজুড়েই থাকেন আলোচনায়। বিশ সালও শুরু করেছিলেন হাফ ডজন নতুন সিনেমার খবর দিয়ে। করোনা মহামারির মধ্যে কিছুদিন ঘরবন্দি থাকলেও ফের নেমেছেন কাজে। তার অভিনীত বিজ্ঞাপন ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এরই মধ্যে এসেছে আলোচনায়।

‘ভালোবাসা আজকাল’, ‘পোড়ামন’ ও ‘অগ্নি টুুর মতো চলচ্চিত্রে অভিনয় করে রাতারাতি তারকাবনে যান চিত্রনায়িকা মাহিয়া মাহি। সঙ্গে যৌথ প্রযোজনার ছবিতেও মাত করেছেন ওপার বাংলা। করোনার মধ্যে অন্য নায়িকরা যখন অলস সময় পাড় করছেন, মাহি তখন হাঁটছেন উল্টো পথে। লকডাউন শিথিল হওয়ার সঙ্গে সঙ্গেই ফিরেছেন কাজে। জনসচেতনতামূলক সরকারি বিজ্ঞাপন, একাধিক টিভিসি ও একটি স্বল্প দৈর্ঘ্যে কাজ করে নিজেকে ব্যস্ত রেখেছেন মহামাহির এই সময়ে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের বিশ তারিখ শুরু করতে পারেন চলচ্চিত্রের শুটিংও। লকডাউনের মধ্যেও মাহির যেন দম ফেলার ফুরসত নেই। অনেকটা অচেনা পরিস্থিতিতেও চিরচেনা মাহির দেখা পাচ্ছেন দর্শক।

এদিকে কোরবানি ঈদে মুক্তি পাওয়া মাহির ‘অক্সিজেন’ শিরোনামের স্বল্প দৈর্ঘ্যটি আলোচনায় এসেছে। কোনো এক মধ্যবিত্ত পরিবারের বর্তমানের চিরচেনা কাহিনী নিয়ে নির্মিত হয়েছে এটি। স্বল্প দৈর্ঘ্যটির পুরো গল্পে করোনাকালে বাবাকে নিয়ে বেঁচে থাকার এক মেয়ের যুদ্ধ তুলে ধরা হয়েছে। এতেব মেয়ে হিসেবে অভিনয় করেছেন ‘অগ্নি টু’ খ্যাত নায়িকা। জীবনের প্রথম স্বল্প দৈর্ঘ্য নিয়ে মাহির উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। এটি পরিচালনা করেছেন চলচ্চিত্রে নির্মাতা রায়হান রাফি।

এতে দেখা যায়, উদ্ভাস্তুর মতো শহরের রাস্তায় এক মাথা থেকে আরেক মাথায় ছুটে বেড়াচ্ছেন মাহি। অসুস্থ বাবার জন্য অ্যাম্বুলেন্স পাচ্ছেন না। শেষ পর্যন্ত তা পেলেও মুখোমুখি হতে হয় আরও এক সংগ্রামের। বাবাকে নিয়ে ২০টি হাসপাতালে যাওয়ার পরও ভর্তি করাতে পারেননি। এটি প্রচারিত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ছেয়ে যায় মাহি বন্ধনায়।

মাহি নিজেও মানছেন, এটা তার ক্যারিয়ারের সেরা কাজ। অকপটে সেটা স্বীকারও করেছেন নিজের ফেসবুক পাতায়। লিখেছেন ‘এটি আমার জীবনের সেরা কাজ, আমার সেরা অভিনয়। এ পর্যন্ত কতবার যে এটা দেখলাম, বলে শেষ করতে পারব না।’ মাহি ছাড়াও ‘অক্সিজেন’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ফরহাদ লিমন, মাহাদি হাসান পিয়াল ও আনোয়ার হোসেন।

এদিকে পাঁচ বছর আগে প্রযোজনা প্রতিষ্ঠান ‘স্করপিয়ন’ খোলার ঘোষণা দিয়েছিলেন এই নায়িকা। প্রথম ছবি পরিচালনার কথা ছিল জাকির হোসেন রাজুর। কিন্তু এত দিনেও আলোর মুখ দেখেনি প্রতিষ্ঠানটি। প্রযোজক হিসেবেও পর্দায় ওঠেনি মাহির নাম। তবে হাল ছাড়েননি তিনি। সেই চেষ্টা এবার সফল হতে চলেছে। যদিও বড় পর্দা নয়, প্রযোজক মাহির অভিষেক ঘটছে ওটিটি পস্নাটফর্মে। পরিচালক রায়হান রাফিকে দিয়ে একটি ওয়েব সিরিজ নির্মাণ করাচ্ছেন মাহি। গতমাস থেকে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে শুটিং।

এ বিষয়ে মাহি বলেন, ‘সিরিজটি চার পর্বের। কেন্দ্রীয় চরিত্রেই আমি অভিনয় করছি। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন পলাশ। এর গল্প লিখেছেন রায়হান রাফি। সিরিজটির নাম এখনো ঠিক করিনি। তবে কোন পস্নাটফর্মে প্রকাশ করব, তা নিয়ে এখনই ভাবছি না। আগে শুটিং শেষ করতে চাই। আশা করছি, ভক্তরা ভালো কিছু পাবেন।’

লকডাউনের মধ্যেই একাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন মাহি। সম্প্রতি সিভিল অ্যাভিয়েশনের সচেতনতামূলক একটি বিজ্ঞাপন ও ডকুমেন্টারি শুটিং করেছেন এই নায়িকা। বিজ্ঞাপনে অভিনয়ের পাশাপাশি এটি নির্মাণ করেছেন অভিনেতা ও আলোচিত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। মাহি-জয় ছাড়াও এ বিজ্ঞাপনে অভিনয় করেছেন নজরুল কোরাইশী। অপরদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মাহির রক্ত, স্বপ্নবাজি ও আনন্দ অশ্রম্নসহ হাফ ডজনের মতো সিনেমা।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *