1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

খালুর সাথে ভাগ্নির পরকীয়ায় এলাকাবাসীর হাতে আটক

হাবিবুর রহমান (রিপোর্টার)
  • Update Time : Wednesday, August 19, 2026,
  • 73 Time View
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই খামারপাড়া এলাকায় ১৫ বছরের এক মেয়ে ও তার আপন খালুর মধ্যে ৫ মাস ধরে চলে আসছিল অবৈধ পরকীয়া সম্পর্ক। পারিবারিক বলয় ভেঙে এই অনৈতিক সম্পর্ক এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা গেছে, ১৫ বছর বয়সী ওই কিশোরী গত ৫ দিন ধরে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা যখন দিশেহারা, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে প্রচারণা চালানো হয়। ঘটনার মাত্র এক ঘণ্টা পরেই ওই কিশোরীকে নিজ খালুর কাছ থেকে উদ্ধার করা হয়।
অনুসন্ধানে জানা যায়, তারা নিজেদের মধ্যে মুখে মুখে ‘কবুল’ বলে বিবাহিত পরিচয়ে ঘরসংসার করছিল। কোনো ধর্মীয় বা আইনগত স্বীকৃতি ছাড়াই, নিজেরা হুজুর সেজে এই সম্পর্ককে বৈধ করার নাটকীয় চেষ্টা করে তারা।
এই ঘটনায় কিশোরীর পরিবার ও এলাকাবাসী ক্ষুব্ধ। স্থানীয়দের দাবি, অপ্রাপ্তবয়স্ক ভাগ্নির সাথে এই অনৈতিক সম্পর্ক এবং তাকে ব্রেইনওয়াশ করে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার ঘটনায় ওই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।
অভিযুক্ত কিশোরীর বয়স মাত্র ১৫ বছর। স্থানীয় সচেতন মহলের মতে, বয়সের দিক থেকে সে অপ্রাপ্তবয়স্ক হলেও এই ঘটনার পেছনে বড় কোনো ষড়যন্ত্র বা প্রলোভন কাজ করেছে কি না, তা প্রশাসনের তদন্ত করা জরুরি। এলাকাবাসী এই ধরনের জঘন্য ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের এই চরম অবনমন আমাদের সমাজের জন্য এক অশনি সংকেত। প্রশাসনের কাছে এলাকাবাসীর জোরালো দাবি, তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে যেন কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ