1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা

পূবাইলে করমতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত ।

সুব্রত চন্দ্র দাস, স্টাফ রিপোর্টার
  • Update Time : Sunday, August 9, 2026,
  • 70 Time View
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর মহানগরীর পূবাইলে  গত শনিবার (০১-০৮-২০২৬ ইং) করমতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এক সপ্তাহ পর শনিবার (০৮-০৮-২০২৬ ইং) করমতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও করমতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির সদস্য নং -১ আলহাজ্ব আবু সাঈদ সরকার এর সভাপতিত্বে এবং পূবাইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও করমতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির উপদেষ্টা আরিফ দেওয়ান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, পূবাইল থানা যুবদলের আহ্বায়ক সদস্য নাহিদ খান, পূবাইল থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সরকার, করমতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির উপদেষ্টা মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম আকাশ, কামাল হোসেন, মাসুদ শেখ, সাবেক সভাপতি রাশেদুল আলম রাশেদ সহ আরো অনেকে।
করমতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির নবনির্বাচিত সকল সদস্যবৃন্দকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মোঃ আশরাফ হোসেন স্বাধীন।
সমাপনী বক্তব্যে নবনির্বাচিত সভাপতি নজরুল ইসলাম দেওয়ান  বলেন আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করব যেমন প্রতিমাসের ৭ তারিখের মধ্যে নৈশ প্রহরীর বেতন নিয়মিত পরিশোধ করব, আগুন নিভানোর জন্য বাজারে অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবস্থা করব, আগামী তিন মাসের মধ্যে করমতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সরকারি রেজিস্ট্রেশন করব ।
পরিশেষে করমতলা বাজার ব্যবসায়ীদের কল্যাণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ