উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর মহানগরীর পূবাইলে গত শনিবার (০১-০৮-২০২৬ ইং) করমতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এক সপ্তাহ পর শনিবার (০৮-০৮-২০২৬ ইং) করমতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও করমতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির সদস্য নং -১ আলহাজ্ব আবু সাঈদ সরকার এর সভাপতিত্বে এবং পূবাইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও করমতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির উপদেষ্টা আরিফ দেওয়ান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, পূবাইল থানা যুবদলের আহ্বায়ক সদস্য নাহিদ খান, পূবাইল থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সরকার, করমতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির উপদেষ্টা মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম আকাশ, কামাল হোসেন, মাসুদ শেখ, সাবেক সভাপতি রাশেদুল আলম রাশেদ সহ আরো অনেকে।
করমতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির নবনির্বাচিত সকল সদস্যবৃন্দকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মোঃ আশরাফ হোসেন স্বাধীন।
সমাপনী বক্তব্যে নবনির্বাচিত সভাপতি নজরুল ইসলাম দেওয়ান বলেন আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করব যেমন প্রতিমাসের ৭ তারিখের মধ্যে নৈশ প্রহরীর বেতন নিয়মিত পরিশোধ করব, আগুন নিভানোর জন্য বাজারে অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবস্থা করব, আগামী তিন মাসের মধ্যে করমতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সরকারি রেজিস্ট্রেশন করব ।
পরিশেষে করমতলা বাজার ব্যবসায়ীদের কল্যাণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।