1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল

সরওয়ার কামাল কক্সবাজার
  • Update Time : Monday, July 20, 2026,
  • 59 Time View
কক্সবাজারের বিভিন্ন এলাকার অসুস্থ রোগী, গৃহহীন, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদান কর্মসূচির আওতায় ৬১ জন উপকারভোগীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) সকালে  শহরের নিরিবিলি অর্কিডে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ লুৎফুর রহমান কাজল উপকারভোগীদের হাতে ১০ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন।
এসময় এমপি লুৎফুর রহমান কাজল বলেন, মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানো, অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখা তাঁর রাজনৈতিক ও সামাজিক দায়িত্বের অন্যতম অংশ।
তিনি বলেন, চিকিৎসা সহায়তা, বাসস্থানের সংকট কিংবা অন্যান্য মানবিক প্রয়োজন নিয়ে যেসব মানুষ তাঁর কাছে আসেন, তাদের সহযোগিতায় তিনি সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদান কর্মসূচির মাধ্যমে প্রকৃত অসহায় মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে তাঁর এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং নারী- পুরুষ  উপকারভোগী উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ