1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা

শ্রীপুরে ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আশরাফুল আলম সরকার বিশেষ প্রতিনিধি
  • Update Time : Wednesday, July 1, 2026,
  • 56 Time View

২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় গাজীপুরের শ্রীপুর উপজেলায় ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। গ্রীষ্মকালীন লেবু ও বিভিন্ন ধরনের শাকসবজির উৎপাদন বৃদ্ধি, কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং কৃষি উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শ্রীপুর।

বুধবার (১ জুলাই) শ্রীপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম (বাচ্চু) এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঁইয়া। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম (বাচ্চু) এমপি বলেন, বর্তমান সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষকবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। উন্নতমানের বীজ, সার ও আধুনিক প্রযুক্তি কৃষকের হাতে পৌঁছে দিয়ে উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, কৃষকের ভাগ্যের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই কৃষকদের কল্যাণে সরকারের প্রতিটি উদ্যোগ বাস্তবায়নে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঁইয়া বলেন, কৃষকদের জন্য সরকারের প্রতিটি সহায়তা যেন সঠিক ও প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছায়, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিকাজে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যতেও কৃষকদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। প্রতিটি কৃষককে ৫ কেজি উন্নতমানের বীজ এবং ২০ কেজি সার প্রদান করা হয়। এর মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং গ্রীষ্মকালীন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ